মহাকুম্ভে স্নান করে মহিলার ফুসফুসে সংক্রমণ! সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে মহাসমারোহে পালিত হচ্ছে মহাকুম্ভ। প্রশাসনের পেশ করা রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মহাকুম্ভে উপস্থিত হয়েছেন প্রায় ৫৬ কোটি ভক্ত। চলতি বছর মহাকুম্ভে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। শুধু দেশ নয় বিদেশ থেকেও লাখ লাখ ভক্ত ও পুণ্যার্থী এসে পবিত্র স্নান সেরেছেন মহাকুম্ভে।

কিন্তু এত বিপুল সংখ্যক ভক্তসমাগমের মধ্যেই একের পর এক দুর্ঘটনার শিকার হয়েছে সর্ববৃহৎ এই আধ্যাত্মিক মেলা। প্রথমে আগুন তারপর পদপীষ্ট হওয়ার ঘটনা, একের পর এক ঘটনা সামনে এসেছে।

kumbh mela

তবে এবার, প্রয়াগরাজে গঙ্গায় উচ্চ মাত্রার মল ব্যাকটেরিয়ার খবর ভাইরাল হওয়ার পর নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে উদ্বেগ বেড়ে গিয়েছে বেশ অনেকটা। তবে সম্প্রতি ফুসফুসের তীব্র সংক্রমণে আক্রান্ত এক মহিলার ঘটনা সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে আর তাতেই চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে। দীপশিখা ঘোষ নামে এক চিকিৎসক তাঁর এক্স হ্যান্ডেলে এই ঘটনাটি শেয়ার করেছেন।

এক্স হ্যান্ডেল এ পোস্ট করে চিকিৎসক লিখেছেন, মহাকুম্ভে স্নান করার সময় নদীর জল নাক দিয়ে শরীরের ভিতরে যায় ওই মহিলার যার ফলে তিনি এই মুহূর্তে তীব্র সংক্রমণে ভুগছেন। শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে ওই মহিলার তবে একই সঙ্গে এই নিয়ে অহেতুক চিন্তা করতেও বারণ করেছেন চিকিৎসক ঘোষ। সকলকে সতর্ক করে তিনি জানিয়েছেন কোনও ভাবেই যেন আতঙ্কিত না হয়ে পড়েন জনগণ।

জানা গিয়েছে আক্রান্ত রোগী কুম্ভ থেকে ফেরার পরেই প্রচন্ড জ্বরে ভুগছিলেন। এবং তার উভয় ফুসফুস সালমোনেলা ভাইরাসের সন্ধান মিলেছে। বর্তমানে চিকিৎসারত রয়েছেন ওই মহিলা। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি, সিপিসিবি রিপোর্টের মাধ্যমে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে জানানো হয় যে, মহাকুম্ভে প্রয়াগরাজের নদীতে বিভিন্ন স্থানে মলমূত্রের কলিফর্মের মাত্রা বেশি থাকায় ত্রিবেণী সঙ্গমের জলের গুণগত মান স্নানের জন্য উপযুক্ত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+