Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rohtak Woman Assault: ডাক্তারি পড়ুয়াকে অপহরণ করে নির্যাতন! ফের একবার প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা

Rohtak Woman Assault: আরজি কর হাসপাতালের ঘটনায় উত্তাল দেশ। বিচারের দাবিতে ক্রমশ চড়ছে সুর। বাংলার গন্ডি পেরিয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। এমনকি বিদেশও প্রবাসীরা আরজি কর কাণ্ডের ঘটনায় বিক্ষোভ আন্দোলন করছেন। একের পর এক নজিরবিহীন ছবি সামনে আসছে।

আর মধ্যেই তরুণী এক ডাক্তারি পড়ুয়াকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ। ঘটনার অভিযোগের তির খোদ রেসিডেন্ট ডাক্তারের দিকেই (Rohtak Woman Assault)।

haryana police

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছেও হরিয়ানার রোহতকে। ওই পড়ুয়া পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (PGIMS) ডেন্টাল বিভাগের ছাত্রী বলে জানা যাচ্ছে। আর এই ঘটনা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্ষণ বা যৌন হেনস্থার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানাচ্ছেন সেখানকার পুলিশ আধিকারিকরা। যদিও একেবারে গভীরে গিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে।

অন্যদিকে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে শোনা যাচ্ছে। যদিও ভাইরাল হওয়ার ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে ভিডিওতে নির্যাতিতাকে কাঁদতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, শরীরের আঘাত দেখাতেও দেখা যাচ্ছে। ওই তরুনীর দাবি, দিনের পর দিন হুমকি দেওয়া হতো। এমনকি বিভিন্ন সময় পরীক্ষায় বসতে না দেওয়া, নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখান হতো বলেও ভিডিওতে বলতে শোনা যাচ্ছেন ওই তরুণীকে।

গত অগাস্ট মাসে ঘটে যায় মারাত্মক ঘটনা। ১৬ অগাস্ট ওই তরুণীকে অপহরণ করা হয়। অ্যানাটমি বিভাগের রেসিডেন্ট ডাক্তার এই ঘটনায় জড়িত। জানা যায়, অভিযুক্ত PGIMS থেকে ওই তরুনীকে অপহরণ করে আম্বালা এবং পরে চণ্ডীগড়ে নিয়ে যায়। তরুণীর বয়ান অনুযায়ী, সেখানে অভিযুক্ত নানা ভাবে নির্যাতন করে। তবে যৌন হয়রানি কিংবা ধর্ষণের কোনও অভিযোগ ওই তরুনী করেননি।

আরজি করের ঘটনায় যখন দেশজুড়ে প্রতিবাদ ভয়ঙ্কর আকার নিচ্ছে সেই সময় এই ঘটনা তীব্র চাঞ্চল্য তৈরি করেছে। শুধু তাই নয়, ফের একবার প্রশ্নের মুখে মহিলা এবং নারী সুরক্ষাও। যদিও আরজি কর ঘটনার পরেই কড়া কেন্দ্রীয় আইন নিয়ে আসার দাবিও উঠতে শুরু করেছে। যেখানে চিকিৎসকদের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা নিদান থাকবে বলে দাবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+