প্যাংগংয়ে শেষ সেনা প্রত্যাহার, অন্যান্য এলাকায় স্থিতাবস্থা ফেরাতে দশম পর্যায়ের বৈঠকে ভারত-চিন

প্যাংগংয়ে শেষ সেনা প্রত্যাহার, অন্যান্য এলাকায় স্থিতাবস্থা ফেরাতে দশম পর্যায়ের বৈঠকে ভারত-চিন

দীর্ঘ চাপানৌতরের পর অবশেষে চলতি মাসেই লাদাখে সেনা প্রত্যাহারে রাজি হয় চিন। নবম পর্যায়ের সামরিক বৈঠকের পর একই রাস্তায় হাঁটে ভারত। আর এই সিদ্ধান্তের পর গত সপ্তাহ থেকেই সেনা প্রত্যাহার শুরু হয়ে যায় পূর্ব লাদাখের প্যাংগং লেকের দুই পাড়ে। ইতিমধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এই অংশে দুই দেশের তরফেই সেনা প্রত্যাহার শেষ হয়েছে বলেও খবর।

শনিবারই বসছে দশম পর্যায়ের বৈঠক

শনিবারই বসছে দশম পর্যায়ের বৈঠক

এমতাবস্থায় এবার ১০ পর্যায়ের সামরিক বৈঠকে বসতে চলেছেন ভারত-চিনের সেনা আধিকারিকেরা। সূত্রের খবর, প্যাংগং লেক ছাড়াও পূর্ব লাদাখের একাধিক ফিঙ্গারে সেনা প্রত্যাহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আগামী শনিবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা ভূখণ্ডের মলডোয় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

কী বলছে চিন ?

কী বলছে চিন ?

এদিকে ইতিমধ্যেই বেজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দু'দেশের সেনা সরানোর প্রক্রিয়াই সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। দু'দেশের সম্মিলিত প্রচেষ্টায় ফের লাদাখে ফিরবে স্থিতাবস্থা। এদিকে গত ১০ ফেব্রুয়ারি চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সিনিয়র কর্নেল উ কিয়ান প্রেস বিবৃতিতে সেনা প্রত্যাহারের কথা জানান। অন্যদিকে একই সময়ে সংসদে লাদাখে সেনা প্রত্যাহারের কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

 রাজনাথের কথাতেই বরফ দলার ইঙ্গিত

রাজনাথের কথাতেই বরফ দলার ইঙ্গিত

এদিকে সেনা প্রত্যাহার নিয়ে রাজনাথের স্পষ্ট বক্তব্য, 'প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। চিন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে আমরা বরাবরই জোর দিয়েছি।গত বছর থেকেই সীমান্ত বিবাদ মেটাতে আমরা চিনের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়েছি। নবম পর্যায়ের সামরিক বৈঠকে খানিকটা হলেও বরফ হলে। আমামীতে প্যাংগং ছাড়াও অন্যান্য উত্তপ্ত এলাকাগুলিতে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চালাবে দুই দেশ।'

 বাড়ছে জল্পনা

বাড়ছে জল্পনা

এদিকে রাজনাথের কথাতেই য়ে বরফ গলার ইঙ্গিত রয়েছে তা মেনে নিচ্ছেন সমর বিশেষজ্ঞরা। অন্যদিকে গত জুনে গালওয়ানে সেনা সংঘর্ষের পর যে লাদাখে একাধিকবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেকথা মেনে নিচ্ছেন প্রায় সকল সেনা আধিকারিকাই। এমতাবস্থায় শনিবার মলডোয়া হতে চলা ভারত-চিন দশম দফায় বৈঠকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হচ্ছে তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+