১০০ দিন পরেও সীমান্তে চরমে উত্তেজনা! নয়া সংঘর্ষের পর লাদাখে ফের ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ

করোনা আবহে লাদাখ সীমান্তে চরম উত্তেজনার পরিস্থিতি বিরাজ করছে গত ১০০ দিনেরও বেশি সময় ধরে। গত প্রায় চার মাস ধরে লাদাখ সীমান্ত বরাবর ভরাত-চিন সেনা একে অপরের বিরুদ্ধে বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। এর মাঝে যদিও বা শান্তি প্রক্রিয়ার লক্ষ্যে বেশ কেয়কবার বৈঠক হয়েছে দুই দেশের মাঝে, তবুও পরিস্থিতি স্বাভাবিক হয়নি দুই দেশের। বরং নয়া সংঘর্ষের খবরে ফের একবার যুদ্ধের পরিস্থিতি ঘনীভূত হল।

লাদাখে ফের অনুপ্রবেশের চেষ্টা করে পিএলএ

লাদাখে ফের অনুপ্রবেশের চেষ্টা করে পিএলএ

এদিন ভারতীয় সেনার তরফে জানানো হয়, লাদাখে ফের অনুপ্রবেশের চেষ্টা করেছে পিএলএ। প্যাংগং লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি। ঘটনাটি ঘটে ২৯-৩০ অগাস্ট রাতে৷ এদিকে পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় পিএলএ স্থিতাবস্থা লঙ্ঘন করায় চুশুলের বৈঠকে কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনা।

প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে ভারত-চিন সংঘর্ষ

প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে ভারত-চিন সংঘর্ষ

এই বিষয়ে ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমান আনন্দ বলেন, 'প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিন সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা৷' তিনি আরও বলেন, 'ভারতীয় সেনা আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর৷ একইসঙ্গে দেশের অখণ্ডতা রক্ষার জন্যও সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ।' শান্তি ফেরাতে বর্তমানে চুশুলে কমান্ডার স্তরে ফ্ল্যাগ বৈঠক চলছে৷

চিনা আগ্রাসন নীতির জেরে তলানিতে দুই দেশের সম্পর্ক

চিনা আগ্রাসন নীতির জেরে তলানিতে দুই দেশের সম্পর্ক

লাদাখের গালওয়ানে চিন এবং ভারতের সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে তৈরি হয়েছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি। চিনা আগ্রাসন নীতির জেরে কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক। এই অবস্থায় দুই পক্ষই আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এর মাঝেও চিনা সেনা নিজেদের আসল রং দেখাতে প্রস্তুত।

১০০ দিন পরেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ

১০০ দিন পরেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ

সূত্রের খবর, ১০০ দিন পরেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় উদ্বিগ্ন উভয় পক্ষই। আর তাই শান্তি ফেরাতে এদিন ফের এক প্রস্থ বৈঠকে বসেছে দুই পক্ষের সেনা। লাদাখ সীমান্ত বরারবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চুশুলে সেই বৈঠক হচ্ছে বলে জানা গিয়েছে। দুই দেশের সেনার ব্রিগেডিয়ার কমান্ডার পর্যায়ের এই বৈঠক বর্তমান পরিস্থিতিতে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই বৈঠকেই চিনা সেনাকে উত্তেজনা তৈরির করার জন্যে দোষারোপ করে তোপ দেগেছে ভারতীয় সেনা।

জরুরিকালীন বৈঠক মোদীর

জরুরিকালীন বৈঠক মোদীর

এদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যাংগং সো এলাকায় চিনা বাহিনীর স্ট্যাটাস কুয়ো বদল নিয়ে লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের কাছে তথ্য চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখে এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে। এবং চিনা বাহিনী কি কি পদক্ষেপ করেছে তা নিয়ে বিস্তারিত জানতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+