মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন

মার্চের শেষ লগ্নে এসে যেন ফের শীতের আমেজ। ঋতুচক্রের হিসেব যেন উল্টে দিয়ে শনিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে গেল রাজধানী দিল্লি। দৃশ্যটা এমনই ছিল, যেন ডিসেম্বরের কোনো ভোর, মার্চ নয়। এই অস্বাভাবিক আবহাওয়ায় বিস্মিত আবহাওয়াবিদরাও।

শুধু কুয়াশাই নয়, তাপমাত্রার পারদও নেমেছে অস্বাভাবিকভাবে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বোচ্চ ২১.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। গত কয়েক দিনের বৃষ্টি ও মেঘলা আকাশই এই ঠান্ডা আবহের মূল কারণ বলে জানানো হয়েছে।

এই মাসে ইতিমধ্যেই ১৬.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। যদিও শনিবার সকালে বৃষ্টি হয়নি, তবে সোমবার থেকে ফের বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পেছনে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝার সক্রিয়তা, যা এখনও উত্তর ভারতে দাপট দেখাচ্ছে।

১৮ মার্চের পর থেকেই দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তন চোখে পড়ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। ফলে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব বেশি থাকে। ভূমধ্যসাগর থেকে উৎপন্ন এই ঝঞ্ঝা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শৈত্যপ্রবাহ ও তুষারপাত ঘটায়। তবে এ বছর সেই চিত্র একেবারেই আলাদা। মার্চ মাসেও তার দাপট অব্যাহত।

আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত প্রায় ১০০০ কিলোমিটার দীর্ঘ এক নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, যা বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন অস্বাভাবিক আবহাওয়া তৈরি হচ্ছে।

বিশাল এই আবহাওয়াগত পরিবর্তনের নেপথ্যে রয়েছে বিপুল জলীয় বাষ্পের সঞ্চয়, ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর, কৃষ্ণসাগর ও পারস্য উপসাগরের উপর জমাট বাঁধা এই আর্দ্রতা উপসাগরীয় অঞ্চল পেরিয়ে ভারতের দিকে এগিয়েছে। পথে আরব সাগর থেকেও জলীয় বাষ্প টেনে নিয়ে তৈরি হয়েছে বিশাল মেঘবলয়। তার জেরেই দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি, ঝড়, এমনকি শিলাবৃষ্টির ঘটনাও ঘটছে।

মার্চের শেষে এই শীতল চমক যেন নতুন করে প্রশ্ন তুলছে ঋতুর স্বাভাবিক ছন্দ কি বদলে যাচ্ছে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+