বিরোধী শিবির থেকে ডেপুটি স্পিকার পাবে এবার লোকসভা?
এবারের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের সাহায্যে সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। মোদী সরকার নয়, এনডিএন সরকার এবার। বিরোধীরাও লোকসভায় বিপুল জয় পেয়েছে। এবার লোকসভায় বিরোধী দল মর্যাদাও পাবে।
এবার কি ডেপুটি স্পিকার পদে কেউ মনোনীত বা নির্বাচিত হবেন? সেই প্রশ্নও উঠছে। কারণ, এবার বিরোধীরা, ইন্ডিয়া জোট ২৩৪ টি আসন জিতেছে। ফলে ডেপুটি স্পিকার পদের জন্য তারা মুখিয়ে আছে। গত পাঁচ বছর ধরে ডেপুটি স্পিকারের পদ ফাঁকা রয়েছে।

সংসদীয় নিয়মে সরকার পক্ষ থেকে লোকসভার স্পিকার মনোনীত হন। ডেপুটি স্পিকার হন বিরোধী শিবির থেকে। গত বার একছত্র জয় পেয়েছিল বিজেপি। বিরোধীরা সম্পূর্ণ ধরাশায়ী হয়। কংগ্রেস বিরোধী দলের মর্যাদাও পায়নি। সেই কারণে ডেপুটি স্পিকার মনোনীত করা যায়নি।
কিন্তু এবার ডেপুটি স্পিকারের পদ চাইছে বিরোধীরা। তা না হলে স্পিকার পদে তারা প্রার্থী দেবে লড়াইয়ের জন্য। এই কথা শোনা যাচ্ছে। এবার এনডিএ কি ডেপুটি স্পিকার পদ বিরোধীদের জন্য ছাড়বে? সেই প্রশ্ন উঠছে। তবে সূত্রের খবর স্পিকার পদের জন্য কোনওরকম বিবাদে যেতে রাজি নয় বিজেপি। তাহলে কি বিরোধীদের দাবি মানা হবে?
১৮ তম লোকসভার প্রথম অধিবেশন ২৪ জুলাই থেকে শুরু হবে। ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন হবে। জেডিইউ ও টিডিপির থেকে স্পিকার করা হোক। এই দাবি তুলছে বিরোধীরা। আম আদমি পার্টির তরফে এই দাবি তোলা হচ্ছে। যদিও জেডিইউ ও টিডিপি জানিয়ে দিয়েছে বিজেপির প্রার্থীকেই তারা সমর্থন করবে। বিজেপি যে অন্যদের কোনওভাবেই স্পিকার পদ ছাড়বে না। এই কথা জানানো হয়েছিল।
জানা গিয়েছে, ডি পুরন্দেশ্বরীর নাম শোনা যাচ্ছে। সিনিয়র সাংসদ ভর্তৃহরি মাহতাবের নামও চর্চায় রয়েছে। সাত বারের সাংসদ তিনি। এবার বিজেডি ত্যাগ করে নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছেন। ২৭ জুন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। ৩ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে।












Click it and Unblock the Notifications