ক্ষমতায় এলে নির্বাচন কমিশনকে জেলে ভরার হুঁশিয়ারি আম্বেদকরের নাতির
ক্ষমতায় এলে নির্বাচন কমিশনকেই জেলে ভরার হুঁশিয়ারি দিয়েছেন সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর। নির্বাচন কমিশনকে বিজেপি ঘনিষ্ঠ বলে আক্রমণ প্রকাশের।
ক্ষমতায় এলে নির্বাচন কমিশনকেই জেলে ভরার হুঁশিয়ারি দিয়েছেন সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর। মহারাষ্ট্রের ইয়াভাতমালের এক জনসভায় দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি বিজেপি ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ এনেছেন ভারিপা বহুজন মহাসঙ্ঘের চেয়াপার্সন তথা সাংসদ। ভোটের আগে পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে রাজনৈতিক দলগুলিকে মুখ না খোলার নিদান দিয়ে নির্বাচন কমিশন অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন প্রকাশ আম্বেদকর।

ভারিপা বহুজন মহাসঙ্ঘের চেয়াপার্সন প্রকাশ আম্বেদকর, মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোটের প্রতিনিধি হিসেবে বঞ্চিত বহুজন আঘাদি দলের প্রার্থী হয়ে শোলাপুর ও আকোলা কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ছেন। আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম ও জনতা দল সেকুলারের সঙ্গে আম্বেদকরের দলের জোটকে নৈতিকভাবে সমর্থন করেছে কংগ্রেস। নিজের জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী প্রকাশ আম্বেদকর, কেন্দ্রে বিজেপির বিদায় নিশ্চত বলেই দাবি করেছেন।
অন্যদিকে, বিজেপির সঙ্গে অশুভ আঁতাঁত থাকার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে দুদিনের জন্য জেলে ভরার হুঁশিয়ারিও দিয়েছেন সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর। বিজেপির কথাতেই ভোটের আগে পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে রাজনৈতিক দলগুলিকে মুখ না খোলার নিদান দিয়েছে নির্বাচন কমিশন বলে অভিযোগ করেছেন ভারিপা বহুজন মহাসঙ্ঘের চেয়াপার্সন প্রকাশ আম্বেদকর।












Click it and Unblock the Notifications