Terror strikes 'Mini Switzerland': বৈসরণ উপত্যকাকেই কেন টার্গেট জঙ্গিদের? কীভাবে প্ল্যান? বড় ছক ফাঁস

Terror strikes 'Mini Switzerland': রক্তাক্ত 'মিনি সুইজারল্যান্ড' (Mini Switzerland)! সবুজে ঢাকা বৈসরণ উপত্যকা (Deadly attack in Baisaran valley) পর্যটকদের কাছে বড় আকর্ষণ। আর সেখানেই পর্যটকদের টার্গেট করল জঙ্গিরা। একেবারে নিখুঁত প্ল্যান কষে চলল এলোপাথাড়ি হামলা। ভয়াবহ এই হামলায় এখনও পর্যন্ত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুই জন বিদেশী পর্যটকও আছে।

এই ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভূস্বর্গে (Terror strikes 'Mini Switzerland') । শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান। তবে কীভাবে এত বড় ঘটনা ঘটল? এই ঘটনার পরেই বড়সড় গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ উঠছে। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য।

Terror strikes Mini Switzerland

তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই পাক জঙ্গি সংগঠন লস্কর এবং সহযোগী জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরের একাধিক পর্যটন স্থান, বিশেষ করে হোটেলগুলির একটি রেকি করে। এমনকী পেহেলগাঁও'য়ের একাধিক হোটেলও জঙ্গিদের টার্গেটে ছিল। এমনকী পর্যটকদের ছদ্মবেশে সেখানে ছিল বলেও তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

আর পুরোটাই ১ থেকে ৭ এপ্রিলের মধ্যে করা হয় বলে দাবি। আর এরপরেই ভয়াবহ এই হামলা। যা খবর, পাহেলগাঁও'তে যখন পর্যটকদের ভিড় ছিল সেই সময়কেই টার্গেট করে জঙ্গিরা। অন্তত তিনজন জঙ্গি এই হামলা চালায় বলে বিভিন্ন নিরাপত্তা এজেন্সিগুলির সূত্রে জানা যাচ্ছে। যদিও ঘটনার পরেই উপত্যকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জানা যাচ্ছে, ঘটনার পরেই জঙ্গিরা দ্রুত এলাকা ছাড়ে এবং জঙ্গলের মধ্যে লুকিয়ে যায়।

তাদের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। আকাশপথে তো বটেই, জঙ্গলের মধ্যে ঢুকে চলছে বিশেষ অপারেশন। জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী যৌথ ভাবে এই তল্লাশি চালাচ্ছে।

Terror strikes 'Mini Switzerland': ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ

জানা যাচ্ছে এই ঘটনার (Terror strikes 'Mini Switzerland) পরেই অ্যালারর্ট এনআইএ'তেও। বুধবারই জঙ্গি হামলায় বিধ্বস্ত পহেলগাঁও যাচ্ছে এনআইএ'য়ের স্পেশাল টিম। গোটা ঘটনার তদন্ত করবে তদন্তকারী সংস্থা। অন্যদিকে ইতিমধ্যে শ্রীনগর পৌঁছে গিয়েছেন অমিত শাহ। সেখানে গোটা ঘটনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে বলে খবর। যা খবর, এই বৈঠকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত আছেন।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ। যদিও কড়া নিরাপত্তার মোড়কে এই মুহূর্তে ভূস্বর্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+