ইদ পালন নিয়ে আদিত্যনাথের নয়া মন্তব্য, কী ইঙ্গিত দিলেন তিনি

এদিন যোগী আদিত্যনাথ বলেন, 'আমি হিন্দু ভক্ত, কেন আমি ইদ পালন করব, যেখানে আমি নিজের ধর্ম নিয়ে গর্ব করি?...'

হোলি ও নামাজের সময় নিয়ে কিছুদিন আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্তব্য করেন। যে মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধে ছিল। এবার ইদ পালন নিয়ে সোজাসুজি উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে এক নয়া মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। যার ইঙ্গিত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

ইদ পালন নিয়ে আদিত্যনাথের নয়া মন্তব্য, কী ইঙ্গিত দিলেন তিনি

উত্তর প্রদেশে বিজেপি-র বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে নিশানায় রেখে এদিন
যোগী আদিত্যনাথ বলেন, 'আমি হিন্দু ভক্ত, কেন আমি ইদ পালন করব, যেখানে আমি নিজের ধর্ম নিয়ে গর্ববোধ করি?...' আদিত্যনাথ আরও জানান, যে তিনি সেরকম কোনও ব্যক্তি নন ,যে ভিতরে একরকম আর রাজনৈতিক স্বার্থের জন্য আরেক রকমের অভিনয় করেন। এখানেই শেষ নয় এদিন সমাজবাদী পার্টিকে লক্ষ্য করে তিনি কটাক্ষ করে ত্রিপুরার প্রসঙ্গ তোলেন। যোগী আদিত্যনাথ বলেন, ত্রিপরাতে ২৫ বছরের 'লাল পতাকা'-র দাপট সরিয়ে ফেলা হয়েছে এবার 'লাল টুপি'(সমাজবাদী পার্টির টুপি) খুলে নামানো হবে।

উল্লেখ্য, এর আগে হোলি নিয়ে মন্তব্য করতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, নামাজ দিনে অনেক বার পাঠ করা হয় , কিন্তু হোলি একবারই বছরে পালন করা হয়। তাঁর এই বিতর্ক নিয়েও রাজনৈতিক চাপানোতর কিছু কম হয়নি। এরপর ইদ পালন নিয়ে অদিত্যনাথের এই নয়া মন্তব্য নতুন করে কোনও বিতর্ক তৈরি করতে চলেছে কী না সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+