নতুন সংসদ ভবনের আকৃতি ত্রিভূজাকার, গোলাকৃতি নয় কেন? এর পিছনের কারণগুলি

সংসদে বিশেষ অধিবেশন চলছে। আর মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে কাজ শুরু হবে। নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয় ২০২৩-এর ২৮ মে। নতুন সংসদ ভবন ত্রিভূজাকৃতির, এর অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। ৯৭১ কোটি টাকা ব্যয়ে এই সংসদ ভবন তৈরি করা হয়েছে। এই ভবনটি দেশের অগ্রগতির প্রতীক। পাশাপাশি এটি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পেরও অংশ।

লক্ষ্য করলে দেখা যাবে পুরনো সংসদ ভবন আকৃতিতে বৃত্তাকার, কিন্তু নতুন সংসদ ভবনটি ত্রিভূজাকার। এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে। ত্রিভূজাকার হওয়ার পিছনে বৈদিক সংস্কৃতি ও তন্ত্রশাস্ত্রের গভীর সম্পর্ক রয়েছে। নতুন সংসদ ভবনে পুরনো ভবনের তুলনায় অনেক বেশি সুবিধা রয়েছে।

নতুন সংসদ ভবনের আকৃতি ত্রিভূজাকার, গোলাকৃতি নয় কেন? এর পিছনের কারণগুলি

লোকসভার নকশা করা হয়েছে জাতীয় পাখি ময়ূরের থিমের ওপরে। সেখানে ৮৮৮ জন সদস্যের বসার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে রাজ্যসভার নকশা করা হয়েছে জাতীয় ফুল পদ্মের ওপরে। সেখানে ৩৪৮ জনের বসার ব্যবস্থা রয়েছে। যৌথ অধিবেশন হলে নতুন এই সংসদ ভবনে ১২৭২ জনের বসার ব্যবস্থা রয়েছে।

পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী নতুন সংসদ ভবনের স্থপতি বিমল প্যাটেল জানিয়েছেন, নতুন এই ভবনিটে একটি ত্রিভূজের আকারে ডিজাইন করা হয়েছে। এর আকৃতি বৈদিক সংস্কৃতি ও তন্ত্রশাস্ত্রের সঙ্গে যুক্ত। একটি ত্রিভূজাকার প্লটের তিনটি অংশ। লোকসভা, রাজ্যসভা এবং কেন্দ্রীয় লাউঞ্চ। ত্রিভূজাকার আকৃতি দেশের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে পবিত্র জ্যামিতির প্রতীক।

তিনি আরও বলেছেন, এর ধর্মীয় গুরুত্বও রয়েছে। আমাদের অনেক পবিত্র গ্রন্থে ত্রিভূজের আকৃতির গুরুত্ব রয়েছে। শ্রীয়ন্ত আকৃতিতে ত্রিভূজাকার এবং তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরও ত্রিভূজের প্রতীক। এই কারণে ত্রিভূজাকৃতি নতুন সংসদ ভবনের জন্য অত্যন্ত পবিত্র ও শুভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+