Hit And Run Law: দেশজুড়ে প্রতিবাদে সামিল ট্রাক চালকরা, কী আছে এই 'হিট অ্যান্ড রান' আইনে জেনে নিন
আজও দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাক চালকরা। কলকাতা সহ রাজ্যের সর্বত্র বিক্ষোভ দেখাচ্ছিলেন ট্রাক চালকরা। গতকাল ডানকুনিতে প্রবল প্রতিবাদ দেখাচ্ছিলেন ট্রাক চালকরা। আজও সকাল থেকে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রের হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা।
কেন্দ্রীয় সরকার একটি আইন আনতে চলেছে যেখানে বলা হয়েছে,জাতীয় সড়কে কোন দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ি চালককে দশ বছরের জেল এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে।
এরই প্রতিবাদে এদিন সকাল থেকে কলকাতার বন্দর এলাকার বিভিন্ন অঞ্চলে ট্রাক ড্রাইভাররা, রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়।

এই কালা আইন প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, বলে হুঁশিয়ারিও দেন ট্রাক মালিকেরা দিয়েছেন। প্রসঙ্গত কয়েকদিন আগে ডানকুনি টোল প্লাজা সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে প্রতিবাদে সামিল হয়েছিল। বহু ট্রাক ডাইভার। পরে পুলিশের হস্তক্ষেপে তা উঠে যায়।
কিন্তু হঠাৎ করে কেন এই আন্দোলন তা অনেকেই বুঝতে পারছেন না। হিট অ্যান্ড রান আইন তো আগেও ছিল। হঠাৎ করে কী এমন ঘটল যে এই আইনের প্রতিবাসে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। কী রয়েছেন এই আইনে। এখন আর ভারতীয় দণ্ডবিধি নয়। সংসদে পাস হয়েছে ভারতীয় সংহীতা। তার ১০৪ নম্বর ধারাকে বলা হয় হিট অ্যান্ড রান আইন।
এতে গাফিলতিতে মৃত্যুর ঘটনা ঘটলে ট্রাক চালকদের বিরুদ্ধে যে শাস্তি মূলক ব্যবস্থার উল্লেখ রয়েছে তাই নিয়েই প্রবল বিরোধিতা। তাতে বলা হয়েছে, ট্রাক চালকদের গাফিলতিতে কারোর মৃত্যু ঘটলে তাতে প্রমাণিত হলে ট্রাক চালকদের সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হবে। আর যদি পথচারীর মৃত্যুর পর চালক গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তাহলে তাঁকে মোটা টাকা জরিমানা করা হবে। এবং তাঁর শাস্তির পরিমাণ আরও বাড়বে। তাহলে ১০ বছর পর্যন্ত জেল এবং ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
কিন্তু পুরনো আইনে সেটা ছিল না। সেখােন বলা হয়েছিল হিট অ্যান্ড রান মামলায় সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড হবে। কিন্তু সেই জায়গায় হঠাৎ করে সাজ এবং জরিমানার পরিমাণ বাড়িয়ে দেওয়ায় এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। মোদী সরকারের নয়া আইনকে তাই কালা কানুন বলে নিশানা করেছেন তিনি।












Click it and Unblock the Notifications