Chhattisgarh: মুখ্যমন্ত্রী কে? আজই ঘোষণা হবে নাম, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৫৪ বিধায়ককে নিয়ে আজই বৈঠকে নাড্ডা
পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু একটি রাজ্যেরও এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। আজই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকতে বসছেন জেপি নাড্ডারা। রায়পুরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৈঠক।
ছত্তিশগড়ের ৫৪ জন জয়ী বিধায়ককে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন জেপি নাড্ডা। সেই বৈঠকতেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। মনে করা হচ্ছে আজই মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে বিজেপি। অর্থাৎ আজই বিজেপির মুখ্যমন্ত্রী পদে কাকে ছত্তিশগড়ে বসাবে তা নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে। এবং নামও ঘোষণা করবে।

ইতিমধ্যেই একাধিক নাম শোনা যাচ্ছে। তবে যে নামটি বেশি শোনা যাচ্ছে তিনি রমন সিং। ছত্তিশগড়ে বিজেপির জয়ের নেপথ্যে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। একটা সময়ে তিনি মুখ্যমন্ত্রী পদেও ছিলেন। যদিও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান তিন রাজ্যেই কোনও মুখ্যমন্ত্রী মুখকে সামনে না রেখেই বিজেপির ভোটে লড়েছে।
এবং তাতে সাফল্যও এসেছে। সামনেই ২০২৪-র লোকসভা ভোট। কাজেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে একাধিক দিক খতিয়ে দেখতে হচ্ছে বিজেপিকে। সেকারণেই রায়পুরে দলের সব নেতাদের নিয়ে বৈঠকে বয়েছে বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে ছত্তিশগড়ে বিজেপি সাংসদরাও রয়েছেন। মুখ্যমন্ত্রী নির্বাচনে তাঁদেরও মতামত নেওয়া হচ্ছে।
ছত্তিশগড়ের ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৫৪টি পেয়েছে বিজেপি। এক কথায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সেরাজ্যে সরকার গড়তে চলেছেন তাঁরা। সেকারণে আদিবাসী থেকে ওবিসি সব দিক নজরে রেখে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী নির্বাচনে মন দিচ্ছে বিজেপি। কাজেই শুধু মুখ্যমন্ত্রী নির্বাচন করলেই হবে না তার সঙ্গে সরকারও গড়তে হবে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications