দেড়শো টাকায় অটো বুক করে ইংরেজিতে কথা বলছিল কে? ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ নিয়ে তদন্ত বিভিন্ন সংস্থার

মঙ্গলবার সন্ধেয় ইজরায়েলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ হয়। কেউ হতাহত না হলেও, নিরাপত্তা বেষ্টিত এলাকায় নিরাপত্তায় গলদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তারপর অবশ্য এনআইএ, এনএসজি ও দিল্লি পুলিশের মতো বিভিন্ন তদন্তকারী সংস্থা এর তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার বিকেলে অটোরিক্সায় ইজরায়েলি দূতাবাসের কাছে আসা এগক সন্দেহভাজনকে খুঁজতে চেষ্টা চালাচ্ছে তদন্তকারী বিভিন্ন সংস্থার আধিকারিকরা। পুলিশ নির্দিষ্টভাবে ওই অটোচালককে জিজ্ঞাসাবাদ করে। জানা গিয়েছে ওই সন্দেহভাজন জামিয়া থেকে ইজরায়েলি দূতাবাসের পিছনে পৃথ্বীরাজ রোডে আসার জন্য অটোচালককে ১৫০ টাকা দিয়েছিলেন।

Israeli

ওই অটোচালক জানিয়েছেন, সন্দেহজনক ওই ব্যক্তি হিন্দিতে নয়, ইংরেজিতে কথা বলছিল। ওই সন্দেহভাজন প্রায় পাঁচ মিনিট সেখানে অপেক্ষা করে এবং পরে একটি অন্য অটো ধরে চলে যায়। এই ঘটনার তদন্তে এলাকার সিটিটিভি খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।

পুলিশ অবশ্য বলছে ওই সন্দেহভাজনের পরিচয় এখনও জানা যায়নি। তবে তার পরিচয় জানা গেলে পুরো বিষয়টি পরিষ্কার হতে পারে। কেননা বিস্ফোরণের আগে সেখানে উপস্থিত হয়েছিলে ওই ব্যক্তিসহ অন্তত বারোজন।

এক পুলিশ কর্তা জানিয়েছেন, ইজরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের আগে ও পরে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি সেখানকার সিসিভিডিও পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশের তরফে দূতাবাসের বাইরে বিস্ফোরণের শব্দ শোনা ১০ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সেদিন ঘটনাস্থলের আশপাশে থাকা সক্রিয় মোবাইল ফোন ও সিসিটিভি ফুটেজের সাহায্যে বেশ কয়েরজনকে শনাক্ত করে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে ফরেনসিক রিপোর্ট আসার পরে জানা যাবে সেখানে বিস্ফোরণের জন্য কোন উপাদান ব্যবহার করা হয়েছে।

এনএসজি ও দিল্লি পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরা বুধবার ঘটনাস্থল থেকে পাতা ও মাটির নমুনা সংগ্রহ করেছেন। এই ঘটনায় কারও মৃত্যু কিংবা কেউ আহত না হলেও, সেখান থেকে ইজরায়েলি রাষ্ট্রদূতকে লেখা একটি চিঠি পাওয়া গিয়েছে। তবে পুলিশ এখনও এব্যাপারে মামলা দায়ের করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+