পাক গুপ্তচর সংস্থা আইএসআই'য়ের তৈরি The Resistance Front কতটা ভয়ঙ্কর? কীভাবে ভূস্বর্গে কাজ করে এই জঙ্গি সংগঠন

Who is The Resistance Front: পহেলগাঁও'তে পর্যটকদের উপর বড়সড় জঙ্গি হামলা! এই ঘটনায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সবাই পর্যটক বলে জানা যাচ্ছে। যার মধ্যে একজন স্থানীয় এক নাগরিক এবং দুজন বিদেশী আছে বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দেশ। আর এর মধ্যেই ভয়াবহ এই জঙ্গি হামলার দায় নিল The Resistance Front (TRF)। লস্কর মদতপুষ্ট এই জঙ্গি সংগঠন জম্মু-কাশ্মীরে সক্রিয়। অনেক আগেই জঙ্গি সংগঠন ঘোষণা করে ভারত সরকার।

তাৎপর্যপূর্ণ ভাবে ২০১৯ সালে ভারত সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে সেই সময় এই জঙ্গিগোষ্ঠীর কথা প্রকাশ্যে আসে। গোয়েন্দা সূত্রে খবর, লস্কর-ই-তৈবা (LET) এর একটি অংশ (Who is The Resistance Front) বলে মনে করা হয়। তাদের নির্দেশেই ভূস্বর্গে জঙ্গি কার্যকলাপ করে থাকে বলে খবর।

Who is The Resistance Front

রিপ|োর্ট অনুযায়ী, The Resistance Front (TRF) তৈরির পিছনে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই'য়ের বড় ভূমিকা আছে। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ জিইয়ে রাখতেই মূলত এই সংগ|ঠনকে কাজে লাগানো হয় বলে দাবি। গত কয়েক বছরে একাধিক জঙ্গি কার্যকলাপের পিছনে টিআরএফের হাত আছে। কাশ্মীরি পন্ডিত থেকে শুরু করে ভিন রাজ্যের শ্রমিকদের বারবার টার্গে|ট করেছে এই সংগঠন।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে অ্যাক্টিভ। টেলিগ্রাম এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে এই সংগঠন তাদের বার্তা সহ একাধিক কাজ চালায়।

Who is The Resistance Front: TRF এর উপর রয়েছে নজর

ভারত সরকার ২০২৩ সালে UAPA এর অধীনে TRF কে নিষিদ্ধ করে। এই সংগঠনের নেতা শেখ সাজ্জাদ গুলকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করে। বলে রাখা প্রয়োজন, তাৎপর্যপূর্ণ ভাবে ২০১৯ সালে ভয়াবহ পুলওয়ামা হামলার সময়েও The Resistance Front (TRF) এর নাম সামনে আসে। যদিও সরাসরি কোনও যোগ পাওয়া যায়নি।

Who is The Resistance Front: জইশের সঙ্গে যোগ

জইশ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে TRF এর। এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। শুধু তাই নয়, এই জঙ্গি সংগঠনের ফান্ডিং পাকিস্তান থেকে আসে বলেও খবর। এছাড়াও জঙ্গিদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে সব কিছুর পিছনে লস্করের বড় ভূমিকা আছে বলেও খবর। শুধু তাই নয়, সীমান্তের ওপারে বিশেষ ক্যাম্পে ট্রেনিং চলে বলেও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+