শীঘ্রই শুরু হবে করোনার টিকাকরণ! কেন্দ্রের অগ্রাধিকার তালিকায় রয়েছেন কারা?
আজ থেকে দেশ জুড়ে শুরু হয় করোনার প্রতিষেধকের মহড়া। আগামী ৬-৮ মাসের মধ্যে ভারতের প্রায় ৩০ কোটি নাগরিককে কোরোনার প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। শুরু করা হবে চিকিৎসক, নার্স, পুলিশকর্মী ও অন্যান্য পেশার সঙ্গে যুক্ত প্রথম সারির করোনা যোদ্ধাদের নিয়ে।

সিস্টেম তৈরি করা হয়েছে
কীভাবে করোনা ভ্যাকসিনের বণ্টন হবে তা নিয়ে এতদিনে বিস্তর জল্পনা তৈরি হয়েছে। এবার জবাব দিলেন এইমসের ডিরেক্টর জেনেরাল রণদীপ গুলেরিয়া। যাঁদের শরীরে টিকাকরণের প্রয়োজন বেশি, তাঁদের যাতে আগে ভ্যাকসিন দেওয়া যায়, তা নিশ্চিত করার জন্য বিশেষ পরিকল্পনা করছে কেন্দ্র। যে রোগীদের শরীরে কোমর্বিডিটি রয়েছে, তাঁদের চিহ্নিতকরণের জন্য একটি সিস্টেম তৈরি করা হয়েছে বলে জানালেন গুলেরিয়া।

কিছু মাপকাঠি তৈরি করা হয়েছে
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'আমি একটি কমিটির সভাপতিত্ব করছি। আমরা কিছু মাপকাঠি তৈরি করেছি। কারও মধ্যে ডায়াবেটিস আছে কি না, বা কারও মধ্যে ক্রনিক রেনাল ডিজিজ আছে কি না, বা কারও ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আছে কি না। যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের মধ্যে কাকে আগে প্রাধান্য দেওয়া হবে, তা এই মাপকাঠির উপর নির্ভর করবে।'

ভ্যাকসিনের প্রয়োগে অগ্রাধিকার পাবেন কারা?
উদাহরণস্বরূপ, ধরে নেওয়া যাক ডায়াবেটিসে আক্রান্ত কেউ তবে নিয়ন্ত্রিত ডায়েটে এবং অন্য একজন ১০ বছর ধরে ইনসুলিনে রয়েছেন। এক্ষেত্রে যে ব্যক্তি ডায়াবেটিস বেশি খারাপ পরিস্থিতিতে রয়েছেন, ভ্যাকসিনের প্রয়োগের সময় তিনি অগ্রাধিকার পাবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications