জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে কোন জায়গায় রয়েছে বিজেপি?
জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে কোন জায়গায় রয়েছে বিজেপি?
২৪ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজনৈতিক দলগুলি ১৮ জুলাই পরবর্তী রাষ্ট্রপতি বির্বাচনের প্রস্তুতি শুরু করেছে৷ যদিও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সেইসাথে বিরোধী দলগুলি তাদের মনোনীত প্রার্থীদের সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি৷ তবে ভারতের রাষ্ট্রপতি পদের জন্য বেশ কয়েকটি নাম সামনে এসেছে৷

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজেপি-বিরোধী দলের বৈঠক!
বুধবার দিল্লিতে অনুষ্ঠিত বিরোধী দলগুলির বৈঠকে ফারুক আবদুল্লাহ এবং গোপাল কৃষ্ণ গান্ধী সহ বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়। সভা শেষ হওয়ার পর বিরোধীদের জনপ্রিয় পছন্দ শরদ পাওয়ার প্রার্থী হতে নম্রভাবে অস্বীকার করেন৷ এ বিষয়ে তিনি টুইটারেও জানান। কিন্তু বিরোধী দল প্রার্থী বাছাই করলেও সংখ্যা কি তাদের পক্ষে দাঁড়াবে? আবার বিজেপি কী আবারও ২০১৭ -র মতো সহজ জয় পাবে? এই প্রশ্ন চিন্তায় রাখছে রাজনৈতিক বিশেষজ্ঞদেরও!

২০১৭ সালে মীরা কুমার-কে হারিয়েছিলেন কোবিন্দ!
২০১৭ সালে রাম নাথ কোবিন্দ মীরা কুমার-কে পরাজিত করে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হন। সেবার কোবিন্দ মোট ১০,৬৯,৩৫৮ ভোটের মধ্যে ৭০২০০০ভোট পান। যেখানে মীরা কুমার মাত্র ৬৭০০০ ভোট। ২০১৭ সালে, ইলেক্টোরাল কলেজে ৪৮৯৬ জন সদস্য ছিল, যার মধ্যে রাজ্যসভার ২৩৩ জন সাংসদ, লোকসভায় ৫৪৩ জন এবং রাজ্য বিধানসভার ৪১২০ জন সদস্য ছিল।

কিভাবে নির্ধারিত হয় সাংসদ ও বিধায়কদের ভোটমূল্য?
সূত্রের খবর এবার প্রতিটি সাংসদ (লোকসভা এবং রাজ্যসভা) ভোটের মূল্য ৭০০ নির্ধারণ করা হয়েছে, রাজ্যগুলির মধ্যে, বিধায়কদের ভোটের মূল্য আলাদা হয় কারণ আইনসভার শক্তি এবং সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা দুটি মিলিয়ে একজন বিধায়কের ভোটমূল্য নির্ধারণ করা হয়৷ নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বের নির্ধারণের জন্য, প্রতিটি রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্র ব্যবহার করা হয় যা ভোট দেওয়ার যোগ্য সদস্যদের ভোটের মূল্য নির্ধারণ করে৷
যেমন উত্তর প্রদেশের একজন বিধায়কের ভোটের মূল্য হবে ২০৮, যা দেশের সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ। রাষ্ট্রপতি নির্বাচনে উত্তরপ্রদেশ বিধানসভার মোট ভোটের মূল্য হবে ৮৩৮২৪ (২০৮x ৪০৩)। আবার, লোকসভা এবং রাজ্যসভার সাংসদের জন্য, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ভোটের মূল্যকে মোট সাংসদের সংখ্যা (নির্বাচিত) দ্বারা ভাগ করে প্রতি সাংসদের ভোটের মূল্য পেতে হয়।

ইলেক্টোরাল কলেজ কী?
ভারতীয় সংবিধানের ৫৪ নম্বর ধারা অনুসারে একটি 'ইলেক্টোরাল কলেজে'-এর মাধ্যমে নির্বাচিত হন ভয়ারতের রাষ্ট্রপতি৷ রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৫২ অনুসারে, ভারতের নির্বাচন কমিশন রাষ্ট্রপতি অবসর নেওয়ার ষাট দিনে আগেই নির্বাচনের আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে পারে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া জটিল, এটি লোকসভা বা বিধানসভার নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা। লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্য, দিল্লি এবং পুদুচেরি সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আইনসভার নির্বাচিত সদস্য নিয়ে গঠিত একটি নির্বাচনী কলেজের (ইলেক্টোরাল কলেজের) মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতে রাষ্ট্রপতির এই নির্বাচন পদ্ধতিটিকে বলা হয় 'একক স্থানান্তরযোগ্য ভোটের সমানুপাতিক প্রতিনিধিত্ব'।

রাষ্ট্রপতি নির্বাচনে কোন জায়গায় বিজেপি?
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ভোটের মান হল ৫৪৩২৩১৷ সুতরাং সাংসদের মোট ভোটের মূল্য হবে ৫৪৩২০০ (৭০০ x ৭৭৬)। সেই অনুযায়ী ৪৮০৯ নির্বাচকের ইলেক্টোরাল কলেজের মোট মান হবে, ১০৮৬৪৩১ (৫৪৩২০০ + ৫৪৩২৩১)। রাষ্ট্রপতি নির্বাচনে কোন প্রার্থীকে জয়ী ঘোষণা করার জন্য কমপক্ষে মোট ভোটের ৫০ শতাংশের একটি বেশি ভোট পেতে হয়।












Click it and Unblock the Notifications