কবে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ ? কেমন হবে সংক্রমণের ব্যাপকতা? কী বলছেন এইমস প্রধান
কবে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ ? কি বলছেন এইমস প্রধান
দ্বিতীয় ঢেউয়ের পারা নামতে না নামতেই ইতিমধ্যেই গোটা দেশে জাঁকিয়ে বসেছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। আর তারমাঝেই আরও উদ্বেগের কথা শোনাচ্ছেন এইমস প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়া। ঢেউ। এদিকে আলফা, গামা, বিটার পর চলতি ডেল্টা হানাতেই দ্বিতীয় ঢেউয়ে সর্বাধিক খারাপ অবস্থা হয় ভারতের। এমনকী বর্তমানে নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে ডেল্টা প্লাস। আর তাতেই বেড়েছে আতঙ্ক। এমতাবস্থায় করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ ছাড়া রক্ষা নেই বলেই মত প্রকাশ করেছিলেন এইমসের ডক্টর রণদীপ গুলেরিয়া। এবার তৃতীয় ঢেউ নিয়েও দিলেও উদ্বেগজনক পূর্বাভাস।

কবে আসতে পারে তৃতীয় ঢেউ?
যদিও বর্তমানে ডঃ রণদীপ গুলেরিয়ার দাবি যে কোনও মূহূর্তেই দেশের বুকে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। যদিও তার মতে তা সম্পূর্ণ ভাবেই নির্ভর করছে ভারতীয়দের করোনা বিধি লঙ্ঘনের উপরেই। এদিকে দ্বিতীয় ঢেউয়ের পারা নামতে না নামতেই বারবার সতর্ক করে দিয়েছেন প্রায় সমস্ত বিশেষজ্ঞই। করোনা বিধিতে সামান্য ঢিলেমি দিলেই যে তার ফল মারাত্মক হতে পারে তাই মনে করিয়েছেন সকলে। এবার ডাঃ রণদীপ গুলেরিয়ার গলাতেও শোনা গেল সেই একই শোনা।

টিকাকরণে জোর
এদিকে তৃতীয় ঢেউয়ের আঘাতে যাতে সর্বাধিক ক্ষতি এড়ানো যায়, সেজন্য টিকাকরণের হার বৃদ্ধি করাই একমাত্র উপায় বলেও জানিয়েছেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত কাটিয়ে ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছে দেশ। ইতিমধ্যে বহু জায়গায় শুরু হয়েছে অনলক পর্ব। ফলে ফেল পুরনো ভিড়ের ছবি ধরা পড়ছে। আর তাতেই বাড়ছে আতঙ্ক। সহজ কথায় বলতে গেলে আনলক শুরু হতেই করোনাবিধি শিকেয় উঠেছে করোনাবিধি। ফের মানুষের মধ্যে অসচেতনতা ধরা পড়েছে। চারপাশের অবস্থা দেখে অনেকেই বলছেন করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে আমাদের কিছুই শিক্ষা হয়নি। আর তাতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করোনা।

কেমন হতে পারে সংক্রমণের তীব্রতা
এদিকে পরিসংখ্যান বলছে গত বছর ৭ মে নাগাদ আমাদের দেশে করোনার দৈনিক সংক্রমণ ছিল ৪ লক্ষেরও বেশি। সেখানে করোনার তৃতীয় টেউতে রোজ সংক্রমিত হতে পারেন এক থেকে দেড় লক্ষ মানুষ। গত বছরের থেকে অনেক কম মানুষ সংক্রমিত হবেন। যদিও তৃতীয় ঢেউ এলেও গোষ্ঠী প্রতিরোধ ও টিকাকরমের জন্য সংক্রমণের ব্যাপকতা যে খানিক কম হবে সেকথা আগেই জানিয়েছিলেন বিশষজ্ঞেরা। এবার গাণীতিক মডেলেও কার্যত সেই চিত্রই উঠে আসছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications