সিল করা খাবারের প্যাকেট কী নিরাপদ? 'প্রিমিয়াম কোয়ালিটি' লেখার আড়ালে হচ্ছে টা কী? ভাইরাল পোহা কারখানার ভিডিও

বাড়িতে রান্না করাই নিরাপদ, এরকম ধারণা থেকে অনেকেই এখন রেস্তরাঁ অথবা রাস্তার খাবার এড়িয়ে চলেন। কিন্তু যদি বাজার থেকে কেনা সিল করা প্যাকেটের খাবারই অস্বাস্থ্যকর হয়, তাহলে কোথায় ভরসা রাখবেন?

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি পোহা কারখানায় দেখা যাচ্ছে যে কয়েকজন শ্রমিক কারখানার মেঝেতে পোহার ঢিপির উপর বসে সেখান থেকেই প্যাকেটে ভরছেন। প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা 'প্রিমিয়াম কোয়ালিটি'। এই দৃশ্য দেখার পর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

ভিডিওটি এক্স (আগের টুইটার)-এ 'Nalanda_index' নামে একটি হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। এক দিনের মধ্যেই সেই ভিডিওটি প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। পোস্টে প্রশ্ন তোলা হয়েছে যে, দেশের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা (FSSAI) কোথায়? কেন এরকম অব্যবস্থার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না?

অনেকেই সরাসরি খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা (FSSAI)-কে দোষারোপ করেছেন। আবার কারও দাবি যে, নিয়মিত ঘুষ নেওয়ার কারণেই এরকম কারখানাগুলো টিকে আছে। কেউ বলেছেন যে, ভারতে খাদ্য সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আবার অনেকে আক্ষেপ করে লিখেছেন যে, "সকালে যে খাবারটা খেয়ে দিন শুরু করি, সেটারই যদি এরকম অবস্থা হয়!"

কিছু ব্যবহারকারী প্রস্তাব দিয়েছেন যে, প্রতিটি সংস্থার উৎপাদন প্রক্রিয়া প্রকাশ্যে আনা উচিত, যাতে ক্রেতারা সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। কেউ কেউ আবার সংশ্লিষ্ট এলাকার খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা (FSSAI) আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা এবং কারখানার লাইসেন্স বাতিলের দাবিও তুলেছেন।

ঘটনাটি আবার নতুন করে খাদ্য সুরক্ষা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। প্যাকেটবন্দি মানেই কী নিরাপদ? এখন এই উত্তর খুঁজছেন সাধারণ মানুষরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+