Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'সে যেন আমাকে এবং আমার পেশাকে...'! কেমন পুরুষ পছন্দ ছিল স্মৃতি মান্ধানার? নিজেই জানিয়ে ছিলেন সেকথা

বিশ্বকাপ জয় থেকে শুরু করে বিবাহের ছাদনাতলায় পৌঁছনো, স্মৃতি মান্ধানাকে নিয়ে চর্চায় মেতে উঠেছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির বিয়ে স্থগিত হওয়ার পরেই আবারও স্মৃতির এক পুরনো মন্তব্য চর্চায় উঠে এসেছে। কেমন মনের মানুষ পছন্দ, সেই নিয়ে নিজের মনের কথা ভাগ করে নিয়েছিলেন স্মৃতি।

ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের ২৩ নভেম্বর বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা ছিল। আয়োজিত হওয়া জমকালো অনুষ্ঠানের মাত্র কয়েক ঘন্টা আগেই স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যে কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠান। বাবার অসুস্থতার কারণে স্মৃতি মান্ধনার বিয়ে স্থগিত হওয়ার পর পরই পলাশ মুচ্ছলের প্রাক্তন প্রেমিকার সাথে একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা রকমের জল্পনা। ভাইরাল হয়েছে প্রাক্তন প্রেমিকের সাথে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটও। এই সমস্ত বিতর্কের মাঝেই চর্চিত হচ্ছে স্মৃতির পুরনো মন্তব্যটি।

একবার স্মৃতি মান্ধানা অমিতাভ বচ্চনের সঞ্চালিত 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-র অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই দর্শকদের মধ্যে থাকা এক অনুরাগী স্মৃতিকে প্রশ্ন করেছিলেন যে, 'আপনার তো অনেক পুরুষ অনুরাগী রয়েছে। কিন্তু পুরুষদের মধ্যে কোন গুণটা আপনার বেশি পছন্দের?' সেই প্রশ্ন শুনে স্মৃতি হাসতে হাসতে বলেছিলেন, "এমন প্রশ্ন আমি আশা করিনি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ছেলেটা যেন ভাল হয়।'

স্মৃতির এরকম উত্তরে সঞ্চালক অমিতাভ বচ্চন তাঁকে বিশদে পছন্দের পুরুষের বর্ণনা দিতে বললে স্মৃতি বলেছিলেন, 'ছেলেটি যেন যত্নশীল হয়। সে যেন আমাকে এবং আমার পেশাকে ভালোকরে বোঝে। এই দুটো জিনিসই আমার কাছে সবচেয়ে জরুরি। কারণ আমি তাকে বেশি সময় দিতে পারব না। সেটা যেন সে বোঝে। আমি একজন পুরুষের মধ্যে এগুলোই দেখি।'

সোশ্যাল মিডিয়ায় 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati) শো-এর এই ভিডিও ছড়িয়ে পড়তেই স্মৃতির অনুরাগীদের মধ্যে অনেকেই দুঃখপ্রকাশ করছেন। যদিও ভাইরাল হওয়া পলাশের বিরুদ্ধে ওই স্ক্রিনশটগুলির সত্যতা এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+