One Nation One Election: 'এক দেশ এক ভোট' বিষয়টি কী? কার্যকর হলে আদৌও কোনও সুবিধা মিলবে
One Nation One Election: লোকসভা ভোটের আগেই 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' কার্যকর করবে মোদী সরকার। ইতিমধ্যে পাঁচদিনের বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। আর এই অধিবেশনেই One Nation One Election সংক্রান্ত বিল পাশ করানো হতে পারে। আর তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
দীর্ঘ সময় ধরেই এক দেশ এক ভোট ( One Nation One Election) নীতির পক্ষে হাঁটতে চাইছে বিজেপি সরকার। এই নীতিতে সারা দেশে প্রতি পাঁচ বছরে একবারই ভোট হবে। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে একবার ভোট দিতে হবে।

অর্থাৎ দুটি ভোটই একসঙ্গে সংগঠিত হবে। বিজেপি নেতাদের দাবি, রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নীতি প্রয়োগ উপযুক্ত হবে। নির্বাচনের বিপুল পরিমাণ খরচও এক ধাক্কায় কমে যাবে।
যদিও এই নীতি লাগু করার বিষয়ে দীর্ঘদিন ধরেই সরকার আলোচনা চালাচ্ছে। তবে এবার বাস্তাবায়ীত করতে তৎপর হল কেন্দ্রীয় সরকার। কীভাবে এই নীতি তৈরি করা যায়, সেই দিক খতিয়ে দেখার জন্য একটি কমিটিও তৈরি করা হল। এই কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক দেশ এক ভোট নীতির ক্ষেত্রে কোন কোন দিক সামনে আসবে? সেইসব কিছুই খতিয়ে দেখবে এই কমিটি। শুধু তাই নয়, এই বিশেষ অধিবেশনের সময় রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটি তাদের মতামত জানাবে।
One Nation One Election: 'এক দেশ এক ভোট' বিষয়টি কী?
এর সাধারণ অর্থ হল সারা দেশে একযোগে নির্বাচন (One Nation One Election) হবে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে লোকসভা, বিধানসভা ভোট হয়। এছাড়াও পুরসভা, পঞ্চায়েট ভোট তো আছেই৷ সংসদীয় গণতন্ত্রে এই লোকসভা ও বিধানসভা নির্বাচনের উপর অনেক বেশি নজর থাকে৷
এই দুটি ভোটকেই একযোগে করার ভাবনাচিন্তা চলছে। বলা ভালো, এই দুটি ভোটেই কেন্দ্র ও রাজ্যের সরকার প্রতিষ্ঠা হয়। একসঙ্গে এই দুটি ভোট করানোর জন্যই বিল আসার ভাবনাচিন্তা চলছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় রয়েছে এই দুটি নির্বাচন। ফলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরও এক লোকবলে দুটি ভোট একসঙ্গে করতে পারবে। আর্থিক খরচ, নিরাপত্তাও একটি ক্ষেত্রেই হয়ে যাবে। এমন কথাও শোনা যাচ্ছে।
নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি তৈরি হয়। ভোটের আগে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ করে দিতে হয়। ফলে জনকল্যাণমূলক প্রকল্পগুলি থকমে যায়। সেইসব যাতে না আটকায় সেজন্যও এই 'এক দেশ এক ভোট' নীতি চালুর ভাবনা রয়েছে। বলা হচ্ছে, বহু মানুষ ভোটদানে বিরত থাকেন। এই নীতির ফলে একবারই ভোট হবে। ফলে মানুষের ভোটদানে উৎসাহ বাড়বে।
One Nation One Election: রয়েছে বেশ কিছু সমস্যাও
কিন্তু এখানে কিছু সমস্যাও আছে। একযোগে নির্বাচন করতে হলে লোকসভা ও রাজ্য বিধানসভার শর্তাবলী সমন্বয় করতে হবে।সাংবিধানিক সংশোধনীরও প্রয়োজন হবে। এছাড়াও জনপ্রতিনিধিত্ব আইন ও সংসদীয় আইন বদল করতে হবে।
রাজনৈতিক মহলের বক্তব্য, আলাদা আলাদা ইস্যুতে নির্ভর করে এই দুই নির্বাচন হয়। লোকসভা নির্বাচনের সময় দেশের ভাবনা থাকে। বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের উন্নয়নমুখী ইস্যুগুলিকে সামনে রাখা হয়। একযোগে ভোট হলে গোটা বিষয়টাই উলটে যাবে। দেখা যাবে তখন বৃহত্তর ইস্যুগুলিই নির্বাচনে জায়গা পাচ্ছে। আঞ্চলিক দাবি দাওয়ার গুরুত্ব কমে গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, একটি তথ্য বলছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোট ৬০ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলি মোট এই বিপুল পরিমাণ টাকা খরচ করে। এর পরে আলাদা রাজ্যের বিধানসভা নির্বাচনের মোটা টাকা ব্যয় হয়। এই বিপুল পরিমাণ টাকাকে বাঁচানোর কথা বিজেপির তরফে বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications