Vande Bharat Express: কমলা বন্দে ভারত চালানোর পিছনে বৈজ্ঞানিক যুক্তিটা জানেন? জানলে আশ্চর্য হবেনই
Vande Bharat Express: গোটা দেশজুড়ে রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত ট্রেন। একের বেশি রুটে চলছে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটি। যার মধ্যে বেশির ভাগই নীল এবং সাদা রঙের বন্দে ভারত। একটি রুটে ছুটছে কমলা ট্রেনও। কিন্তু হঠাত করে কেন বদল করা হল বন্দেভারতের রঙ। নীল-সাদার পরিবর্তে কেন করা হল কমলা?
এমন রঙের পিছনে রাজনীতি রয়েছে বলে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি বিজেপি সরকার রেলের (Vande Bharat Express) রঙ বদলের চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে। যদিও এই বিষয়ে জবাব দিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express) রঙ নিয়ে ওঠা যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন রেলমন্ত্রী। একই সঙ্গে রাজনীতির কারণে যে গেরুয়া রঙ করা হয়নি সে বিষয়েও বার্তা দিয়েছেন। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কমলা রঙ করার পিছনে বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে।
আর এই বিষয়ে তথ্য দিতে গিয়ে রেলমন্ত্রী বলেন, বিজ্ঞান অনুযায়ী আমাদের চোখ দুটি রং সবচেয়ে সহজে দেখতে পায়। আর সেই প্রথমটি হলুদ এবং দ্বিতীয়টি কমলা। আর এই কারণেই ইউরোপের প্রায় ৮০ শতাংশ ট্রেনের (Vande Bharat Express) রং কমলা কিংবা কমলা-হলুদ রঙের মিশ্রণে করা হয়।
Vande Bharat Express: চোখের জন্যেও ভালো
এই বিষয়ে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন, সিলভারের মতো কিছু রঙ আছে যা আমাদের চোখের জন্যে স্বস্তিদায়ক। তবে চোখের জন্যে সবচেয়ে ভালো রং হল হলুদ এবং কমলা। আর সেই কারণেই কমলা রঙের বন্দে ভারত তৈরি করা হয়েছে।
On popular demand, here is the video.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) November 10, 2023
Just looking like a wow👌 pic.twitter.com/YNxWNjVlI5
Vande Bharat Express: কোন রুটে চলছে কমলা বন্দে ভারত
গত ২৪ সেপ্টেম্বর দেশের প্রথম কমলা রঙের বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটি চেন্নাইয়ের কোচ ফ্যাক্টারিতেই তৈরি হয়েছে। কাসারগোড এবং তিরুবনন্তপুরমের জন্য প্রথম অরেঞ্জ ট্রেন চালানো হয়। আগামী লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি কমলা বন্দে ভারতের উদ্বোধন হওয়ার কথা রিয়েছে। তবে সেগুলি কোন রুটে চলবে তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে বন্দে সাধারণ এক্সপ্রেসের রঙেও (Vande Bharat Express) অরেঞ্জ রয়েছে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে। সম্ভবত ডিসেম্বরেই বন্দে সাধারণ এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রী করতে পারেন। এই ট্রেন দেশের অন্যান্য রুটের পাশাপাশি বাংলা থেকেও ছাড়বে।












Click it and Unblock the Notifications