Kerala Landslide: কেরলের ধস ঘুম ছুটিয়েছে বিজ্ঞানীদের, কোন অশনি সংকেতের কথা জানালেন তাঁরা
ভয়াবহ পরিস্থিতিত তৈরি হয়েছে কেরলে। ধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক গ্রাম। এখনও পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেনা উদ্ধারকাজ চালিয়ে ১০০০ জন বাসিন্দাকে উদ্ধার করেছে। একেবারেই ভাল অবস্থায় নেই সেখানকার পরিস্থিতি।
গতকাল যেন সাক্ষাৎ মৃত্যুকে চোখের সামনে দেখেছে কেরলবাসী। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পর পর তিনটি ধস। ঘুমের মধ্যেই মারা গিয়েছেন অনেকে। জল-কাদার সঙ্গে ভেসে আসছে দেহ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একের পর এক জনপদ। সেনা বাহিনী ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজ চালাচ্ছে। বায়ুসেনাও নেমেছে উদ্ধার কাজে।

এখনও বহূ মানুষ ধসের মাটিতে চাপা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আজ ওয়েনাড়ের সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। আজও থামেনি বর্ষণ। উল্টে অঝোরধারা আরও জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে কেরলের ওয়েনাড়ে।
কেন এই বিপর্যয়
কেরলের এই ভয়ঙ্কর বিপর্যয়ে রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে পরিবেশ বিজ্ঞানীদের। তাঁদের দাবি আরব সাগরের উষ্ণতা বাড়ছে। তার জেরেই কেরলে এই বিপর্যয় নেমে এসেছে। একদিকে আরব সাগরের উষ্ণতা বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গত দিয়েছে যথেচ্ছ বৃক্ষচ্ছেদন। একের পর এক নগরায়ণের জন্য যেভাবে গাছ কাটা হয়েছে ওয়েনা়ড়ে সেটাও এই বিপর্যয়ের অন্যতম বড় কারণ বলে মনে করছেন গবেষকরা।
আগেই সতর্ক করা হয়েছিল
কেরল যে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে তা নাকি আগেই সতর্ক করা হয়েছিল। ২০২৩ সালে নাকি ইসরো কেরল সরকারকে সতর্ক করে জানিয়েছিল বিশ্বের সবচেয়ে ধস প্রবণ ৩০টি জায়গার মধ্যে ১০টিই রয়েছে কেরলে। আর ওয়েনাড় রয়েছে ১৩ তম স্থানে।
কেরলে বাড়ছে বিপদ
কেরলে যে বিপদ বাড়বে তা আগেই জানানো হয়েছিল। ২০২১ সালে একটি সমীক্ষায় দেখা গিয়েছিল কেরলের ৫৯ শতাংশ ধস নামার ঘটনা ঘটেছে বৃক্ষচ্ছেদন হয়েছে যেসব জায়গায় সেখানে। সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে ১৯৫০ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেরলে ৬২ শতাংশ অরণ্য উধাও হয়ে গিয়েছে। যার পরিমান ছিল ১৮০০ শতাংশ। অর্থাৎ যথেচ্ছ ভাবে যে বৃক্ষচ্ছেদন হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভায়ারমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথে প্রকাশ করা হয়েছে ১৯৫০ সালে ওয়েনাড়ের ৮৫ শতাংশ এলাকা জঙ্গলে ঢাকা ছিল।












Click it and Unblock the Notifications