What Is Simla Agreement: সিমলায় বসে ইন্দিরা গান্ধীর করা চুক্তি বাতিল করল পাকিস্তান! কী বলা হয়েছে তাতে?
What Is Simla Agreement: পাহেলগাঁও'য়ে ভয়াবহ জঙ্গি হামলায় ক্ষোভে ফুঁসছে দেশের মানুষ! প্রত্যাঘাতের দাবি উঠছে। আর এর মধ্যেই পাকিস্তানের মাটিতে 'কুটনৈতিক স্ট্রাইক' চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। একদিকে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে। একই সঙ্গে সমস্ত পাক কূটনীতিক দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতে থাকা পাক নাগরিকদেরও দ্রুত দেশ ছাড়ার কথা বলা হয়েছে। একের পর এক বড়ফ নির্দেশ জারি হতেই প্রবল চাপের মুখে সন্ত্রাসে মদত দেওয়া পাকিস্তান সরকার।
পাল্টা হিসাবে সিমলা চুক্তি (Simla Agreement) বাতিল করল সে দেশ। ১৯৭১ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধের ঘটনা ঘটে। আর এরপরেই ১৯৭২ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি। চাপা টেনশনের আবহেই এই চুক্তি সাসপেন্ড করার কথা ঘোষণা পাকিস্তান। শুধু তাই নয়, পরিস্থিতি বদল না হওয়া পর্যন্ত দ্বিপাক্ষিক চুক্তি থেকে সরে আসা হবে বলে জানানো হয়েছে। কিন্তু কি এই শিমলা চুক্তি (Simla Agreement) ?

What Is Simla Agreement: এক নজরে শিমলা চুক্তি -
১৯৭২ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Prime Minister Indira Gandhi) এবং পাকিস্তানের প্রেসিডেণ্ট জুলফিকার আলি ভুট্টোর (Pakistani President Zulfikar Ali Bhutto) মধ্যে হয়। ভারতের কাছে হারের পরেই এই চুক্তি হয়। তৈরি হয় বাংলাদেশ। মূলত সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা টেনশন এবং চাপ কমাতেই এই চুক্তি হয়। এই চুক্তি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ- ছিল। এই চুক্তি হিমাচলপ্রদেশের শিমলা (Shimla, Himachal Pradesh) বসে হয়।
What Is Simla Agreement: চুক্তিতে ঠিক কি বলা হয়েছে?
গুরুত্বপূর্ণ এই চুক্তিতে বলা হয়েছে যে সমস্ত দন্দ এবং শত্রুতা মিটিয়ে ভারত এবং পাকিস্তান সৌহার্দপূর্ণ একটা সম্পর্ক তৈরি করবে। যার ফলে আঞ্চলিক শাস্তি প্রতিষ্ঠা হবে। এখানেই শেষ নয়, শিমলা চুক্তি অনুযায়ী দুই দেশের শক্তি সাধারণ মানুষের উন্নয়নের কাজে লাগানো হবে। দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে দুই দেশ শাস্তি বজায় রাখবে। আলোচনার মাধ্যমে একযোগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিতে বলা হয়েছে। পাশাপাশি এই চুক্তি অনুযায়ী রাষ্ট্রসংঘের একটি গুরুত্বপূর্ণ সনদ মেনে চলার কথাও বলা হয়েছে।
What Is Simla Agreement: গুরুত্বপূর্ন পয়েন্ট -
ঐতিহাসিক শিমলা চুক্তির মাধ্যমেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা নির্ধারণ করা হয়। একতরফা ভাবে ভারত এবং পাকিস্তানের সেনাবাহিনী অবস্থান বদল করতে পারবে না। এমনকী কোনও দেশ নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনও করতে পারবে না। নিজেদের দেশের দিকেই সেনা প্রত্যাহার করতে পারবে। আর এই চুক্তি থেকে সরে আসায় আন্তজাতিক সীমান্তে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা।
যদিও ১৯৯৯ সালে শিমলা চুক্তি ভেঙে ভারতের দিকে ঢুকে পড়ে এক পাকিস্তান সেনার জওয়ান। আর তাঁকে ছাড়াতে শুরু হয় অপারেশন। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। যা কার্গিল যুদ্ধ হিসাবেই উল্লেখ।












Click it and Unblock the Notifications