অভিযোগ মুক্তিতে কর্মীদের পুনর্বহালে 'নো ওয়ার্ক নো পে' প্রযোজ্য কি, 'শর্ত' নিয়ে কী বলছে আদালত
পুনর্বহাল হওয়া কর্মীদের ক্ষেত্রে নো ওয়ার্ক নো পে ফর্মুলা প্রয়োজ্য নয়। উত্তর প্রদেশের সরকারি কর্মীদের নিয়ে রায় দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্ট।
দীনেশ প্রসাদ নামে এক ব্যক্তির দায়ের করা রিট পিটিশনের শুনানি করতে গিয়ে বিচারপতি সলিল কুমার রাই বলেছেন, ফিনান্সিয়াল হল্যান্ড বুক ভলিউম টু-এর বিধি-৫৪-তে বলা হয়েছে, একজন বরখাস্ত হওয়া কর্মী তদন্তে সব অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পরে তাঁকে পুনর্বহাল করা হলে বরখাস্তের সময়কালের জন্য তিনি সম্পূর্ণ বেতন পাওয়ার অধিকারী।

সেখানে আরও বলা হয়েছে, সব অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পরে চাকরিতে পুনর্বহাল হলে, বরখাস্তের সময়কালকে চাকরিতে দায়িত্বের সময় হিসেবে গণ্য করা হবে। সেই ক্ষেত্রেই আদালত বলেছে, অপসারণের আদেশ স্থগিতের পরে কোনও কর্মীকে পুনর্বহাল করা হলে, চাকরির বাইরে থাকা সময়ের জন্য তাঁর পুরো বেতন ও ভাতাগুলি থেকে তাঁকে বঞ্চিত করাা যাবে না।
রয়েছে শর্ত
পাশাপাশি আদালত আরও বলেছে, এই ধরনের কর্মীকে দেওয়া বকেয়ার পরিমাণ অভিযোগ থেকে অব্যাহতির প্রকৃতির ওপরে নির্ভর করবে। আদালত বলেছে, পরিস্থিতি যদি এমন হয়, ওই কর্মী চাকরির বাইরে থাকার সময় প্রাপ্য পরিমাণের বেশি কিংবা সমতুল্য উপার্জন করেন, তাহলে তাঁর বেতন অস্বীকার করা যেতে পারে।
কোন ঘটনার প্রেক্ষিতে শর্ত
- আবেদনকারী উত্তর প্রদেশ পুলিশের কর্মী। দুই দিনের অঅনুমোদিত ছুটি নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। দফতরের তদন্তে আবেদনকারীকে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রথমে কারণ দর্শানোর নোটিশ জারি করার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
- বরখাস্ত হওয়ার আদেশের বিরুদ্ধে আবেদন করেন ওই পুলিশকর্মী। আপিল কর্তৃপক্ষ আবেদনকারীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে চাকরিতে পুনর্বহাল করে।
- তারপরে ফিনান্সিয়াল হ্যান্ডবুক ভলিউম টু, পার্ট টু থেকে আবেদনকারীকে শোকজ করে বলা হয়েছিল কেন চাকরির সময়ের বাইরে থাকা অর্থাৎ ২০২০-র ৯ জানুয়ারি থেকে ২০২০-র ২৯ সেপ্টেম্বর সময়ের মধ্যে নো ওয়ার্ক নো পে নীতিতে বেতনের সুবিধা দেওয়া হবে না?
এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান আবেদনকারী। আদালত ১৬ জুলাই তাঁকে রিট পিটিশনের অনুমতি দিয়েছে। বছর পাঁচেক আগে দেশের সর্বোচ্চ আদালত অবশ্য বলেছিল, নিয়োগ কর্তার কোনও আদেশে কর্মীকে কাজ থেকে দূরে রাখা না হলে নো ওয়ার্ক নো পে নীতি প্রয়োগ করা যেতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications