Weather Update: অতি ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা! একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: কলকাতা তথা বাংলার ঠান্ডা কার্যত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রিতে নেমে সোমবার তা ফের বেড়েছে। আপাতত এর বেশি ঠান্ডার পূর্বাভাস নেই। ২২ ডিসেম্বরের পর থেকে তা বাড়তে পারে।

যদিও দেশের অন্য একটি অংশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই সময় তামিলনাড়ু ও কেরলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর পশ্চিম রাজস্থানের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উত্তর ঝাড়খণ্ড এবং পশ্চিম বিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা ফেরা করছে।

একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে কমোরিন এবং তার সন্নিহিত এলাকায়। যে কারণে তামিলনাড়ুর কোনও কোনও জায়গায় ১৯ ডিসেম্বর বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। লাক্ষাদ্বীপেও এই সময় ভারী বৃষ্টি হতে পারে। তবে এর পর থেকে বৃষ্টিপাত কমবে। ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল থাকবে যে কারণে লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের ১৯ ডিসেম্বর গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঘন কুয়াশার সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী চারদিন পঞ্জাবের বিভিন্ন জায়গায় অতিঘন কুয়াশা থাকবে। হরিয়ানার কিছু অংশে থাকবে ঘন কুয়াশা। এছাড়া অসম ও মেঘালয়ের কিছু অংশে ১৯ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে পঞ্জাবের কোনও কোনও জায়গায় ১৯ ও ২০ ডিসেম্বর শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দেশের অন্য কোনও অংশের জন্য এই সতর্কবার্তা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দু থেকে তিন দিনে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতেরঅনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা দুডিগ্রি কমে যেতে পারে। তবে দেশের বাকি অংশে আগামী ৪-৫ দিন এই সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের ওপরে প্রভাব ফেলতে চলেছে ২২ ডিসেম্বর থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+