Weather Update: জম্মু-কাশ্মীর-লাদাখে তুষারপাত, সমতলে নামল পারদ! একনজরে আবহাওয়ার আপডেট
Weather Update: উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারতের বিভিন্ন অংশে আবহাওয়া বদলাতে শুরু করেছে। অনেক জায়গাতেই সকালে ও রাতে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় ঠান্ডা উধাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদনে রাজধানী দিল্লির তাপমাত্রা কিছুটা কমতে পারে। অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের অসম, মিজোরাম, নাগাল্যান্ড ও মনিপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীর-লাদাখের মতো জায়গায় তুষারপাত শুরু হয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ঠান্ডা হাওয়ায় পারদ নেমে গিয়েছে। আবহাওয়া দফতরের তরপে জানানো হয়েছে, হিমালয় থেকে আসা বাতাস যখন দিল্লি-সহ সমতল এলাকায় বইবে, তখন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে।

এদিন পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা কমেছে। শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে তাপমাত্রা আরও হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে আবহাওয়া শুকনো থাকবে বলেও জানানো হয়েছে।
এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু ও কেরলে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে কেরল ও তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশে ২৩ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের অনেক জায়গায় আকাশ ছিল মেঘলা।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা অন্ধ্রপ্রদেশ উপকূলে কমোরিন এলাকার ওপর দিয়ে যাচ্ছে। এছাড়াও তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ আন্দামান সাগরে ২৫ নভেম্বরে তৈরি ঘূর্ণাবর্ত ২৭ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications