Weather Update: দুই রাজ্যে বৃষ্টি, দুই রাজ্যে তুষারপাত, আট রাজ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা! কেমন থাকবে বাংলা

Weather Update: ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার ঘটনার মধ্যেই এদিন তামিলনাড়ু ও কেরলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি একাধিক রাজ্যে তুষারপাত ও ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বুধবার তুতিকোরিন, তিরুনেলভেলি, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় ত্রাণ ও পুনর্বাসনের কাজের পর্যালোচনা করেছেন। দক্ষিণ তামিলনাড়ুতে নজরিবিহীন বৃষ্টিতে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

 Weather

আবহাওয়া দফতরের তরফে এদিন কেরল, মাহে, লাক্ষাদ্বীপে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বিচ্ছিন্ন কিছু জায়গায় বজ্রপাত-সহ ঝড় হতে পারে। তবে ২২ ডিসেম্বর থেকে এই ঝড়বৃষ্টি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

আবহাওয়া দফতরের তরপে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ, হিমাচল প্রদেশে ২২-২৪ ডিসেম্বরের মধ্যে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। উত্তর পঞ্জাব, উত্তর হরিয়ানা ও উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৩ ডিসেম্বর।

পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, উত্তর রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪-৮ ডিগ্রির মধ্যে। পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ রাজস্থানের বেশিরভাগ জায়গা, মধ্যপ্রদেশ, বিহার ও ছত্তিশগড়ে তাপমাত্রা থাকতে পারে ৮-১২ ডিগ্রির মধ্যে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী তিন দিন সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চিম, মধ্য ভারত এএবং পূর্ব ভারতে ন্যূনতম তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘন্টায় বাংলা জুড়ে আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে ন্যূনতম তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ২২ ও ২৩ ডিসেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+