Weather Update: কয়েকদিনের মধ্যে আবহাওয়ায় বড় পরিবর্তন! বৃষ্টি-তুষারপাতের সঙ্গে বাড়বে ঠান্ডা
Weather Update: হেমন্ত ছাড়িয়ে শীতের পথে বাংলা। শুধু বাংলায় নয়, সারা দেশেই আবহাওয়ায় পরিবর্তন হতে শুরু করেছে। একদিকে পাহাড়ে যেমন তুষারপাত হতে শুরু করেছে, অন্যদিকে সমতল ভূমিতে শীত বাড়তে শুরু করেছে। কোনও কোনও জায়গায় কুয়াশাও দেখা যাচ্ছে।
এই পরিস্থিতিতে অনেক জায়গাতেই মানুষ গরম জামা কাপড় পরে বের হচ্ছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪ নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ভারতের অনেক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরে তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন রাজধানী দিল্লির আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা। দিল্লিতে এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে রবিবার রাতে দিল্লি-এনসিআরে আতসবাজি ফাটানোর পরে দূষণের মাত্রা আরও একবার বেড়েছে এবং মারাত্মক জায়গায় পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সাতদিন পরে দিল্লির আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিল্লি ছিল বিশ্বের সব থেকে দূষিত শহর। তারপরেই ছিল পাকিস্তানের লাহোর ও করাচি। বিশ্বের সব থেকে দূষিত শহরগুলির মধ্যে মুম্বই ও কলকাতা রয়েছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠস্থানে।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ১৪ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল, অন্ধ্রপ্রদেশে ঝড়, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে তামিলনাড়ুতে কমলা সতর্কতা জারির পাশাপাশি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
এছাড়া উত্তর প্রদেশে ঠান্ডা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানানো হয়েছে। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের অনেক এলাকায় তুষারপাতের সঙ্গে ঠান্ডা বাড়বে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।
১৫ নভেম্বর পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে।
আগামী ১৭ ও ১৮ নভেম্বর হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়। এর মধ্যে মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ১৭ নভেম্বর দক্ষিণ অসম এবং পূর্ব মেঘালয়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications