পারা পতনে তাপমাত্রা থাকতে পারে ২-৬ ডিগ্রির মধ্যে! প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতরের

পারা পতনে তাপমাত্রা থাকতে পারে ২-৬ ডিগ্রির মধ্যে! প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতরের

পুরো বছরের শেষ আর নতুন বছরের শুরুতে দেশের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা থাকতে পারে ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় প্রবল শৈত্যপ্রবাহের (cold wave) পূর্বাভাসও দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় আবার বিচ্ছিন্নভাবে বৃষ্টির (rain) পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে।

তাপমাত্রা থাকবে ২-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে

তাপমাত্রা থাকবে ২-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে

আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, উত্তর রাজস্থান, হরিয়ানা এবং সংলগ্ন পশ্চিম উত্তর প্রদেশে ন্যূনতম তাপমাত্রা থাকতে পারে ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী ২৪ ঘন্টায় হরিয়ানা, উত্তর রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে ন্যূনতম তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা

শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা

আবহাওয়া দফতরের তরফ থেকে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য প্রদেশে আগামী ৩-৪ জিন শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থানে। মধ্যপ্রদেশে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে এবং উত্তর প্রদেশে আগামী তিন দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে।

 ঘন কুয়াশার পূর্বাভাস

ঘন কুয়াশার পূর্বাভাস

উত্তর প্রদেশে আগামী ৫ দিন, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে আগামী ২-৩ দিন বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়দায় রাতে কিংবা সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও

রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও

পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে। এর প্রভাবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় আগামী ২৪ ঘন্টায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে এরপর আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ধন্টায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে।

আগামী তিনদিন দক্ষিণ ভারতে বৃষ্টি

আগামী তিনদিন দক্ষিণ ভারতে বৃষ্টি

আগামী তিনদিন দক্ষিণ ভারতের রাজ্যগুলির বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তারপর থেকে বৃষ্টি কমবে। আগামী তিন দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, দক্ষিণ অন্ধ্রপ্রদেশে। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূল তামিলনাড়ু, পুদুচেরি ও কড়াইকালে। অন্ধ্রপ্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১ জানুয়ারি।

 ফের তৈরি হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা

ফের তৈরি হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা

৪ থেকে ৭ জানুয়ারির মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে ফের পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপক প্রভাব পড়তে চলেছে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে। ৫-৭ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীদড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশে। ৬ ও ৭ জানুয়ারি হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, দক্ষিণ রাজস্থান, গুজরাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+