Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভয়ঙ্কর হবে পরিস্থিতি! জারি লাল সতর্কতা

Weather Alert: গোটা ভারতে ইতিমধ্যে বর্ষা ছড়িয়ে পড়েছে! আর সেই কারনে সর্বত্র বৃষ্টি শুরু হয়েছে। তবে কয়েকটিও রাজ্যে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আর এরপরেই মৌসম ভবনের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে।

বিশেষ করে আগামী পাঁচদিন কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ( Weather Alert) হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৭ জুলাইয়ের পর থেকে কোঙ্কন, গোয়া ও গুজরাটে ভারী বৃষ্টি হবে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ ভারতের রাজ্যগুলির উপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আর এরপরেই স্থানীয় প্রশাসনের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়াতে লাল সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। এমনকি দুর্যোগে পড়লে দ্রুত যাতে উদ্ধারকাজ চালানো যায় সেজন্যে হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।

মৌসমভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন কোঙ্কন গোয়া, মধ্য মহারাষ্ট্রের ঘাট এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরপর গুজরাতে আগামী পাঁচদিন ভারী বৃষ্টি হবে। এর ফলে গুজরাতের কিছু অংশে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সে রাজ্যে ইতিমধ্যে হাই অ্যালার্ট দেওয়া হয়েছে।

পাশাপাশি উত্তরপ্রদেশের কিছু অংশেও প্রবল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি পূর্ব রাজস্থান, উত্তরাখণ্ডেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে।

আগামী দুদিন মধ্য ভারতে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে মৌসমভবনের তরফে। বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যে সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ডে আগামী পাঁচদিন ভারী বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে বাংলাও। বিহার এবং ওডিশাতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণ ভার‍ত কেরলে ইতিমধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। যার জেরে একাধিক জেলাতে স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে প্রবল বৃষ্টি। এর ফলে বেশ কয়েকটি জায়গাতে গাছ পড়ে গিয়েছে। এমনকি বেশ কয়েকটি বাড়ির উপরেও গাছ ভেঙে পড়েছে বলে খবর। লাগাতার বৃষ্টির কারনে ইতিমধ্যে নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে।

কেমন থাকবে বাংলার আবহাওয়া?

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । এর সঙ্গে দু'এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ও সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+