Weather Alert: নিম্নচাপের বৃষ্টিতে রাজ্যে জারি কমলা সতর্কতা! স্কুল-কলেজ বন্ধের নির্দেশ
Weather Alert: নিম্নচাপ থেকে উপকূলীয় এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যে কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও কাড়াইকালের জন্য এই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে তামিলনাড়ু সরকার ১৪ নভেম্বরের জন্য মায়িলাদুথুরাই জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। ভিলুপুরমের জেলা শাসক সি পালানি জানিয়েছেন, এই অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে ভিলুপুরম জেলার স্কুল ও কলেজগুলিতে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও কুড্ডালোরের জেলাশাসকও জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটির ঘোষণা করেছেন।

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি ও কাড়াইকালের উপকূলীয় অঞ্চলে ১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ের আঞ্চলির আবহাওয়া দপতরের তরফে আগেই তামিলনাড়ু, পুদুচেরি ও কাড়াইকালে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল।
#WATCH | Tamil Nadu: Waterlogging witnessed in parts of Nagapattinam city due to heavy rainfall. pic.twitter.com/6GqkvbOr6f
— ANI (@ANI) November 13, 2023
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, ১৪ নভেম্বরের জন্য অনেক জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-একটি জায়গায় বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, তামিলনাড়ু, পুদুচেরি, কুড্ডালোর, ভিলুপুরম, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম জেলার বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া তিরুপাত্তুর, ভেলোর, রানিপেট, তিরুভাল্লুর, চেন্নাই, তিরুভান্নামালাই, কাল্লাকুচুরি, পেরাম্বলুর, আরিয়ালুর, তিরুচিরাপল্লী, পুদুকোট্টাই, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনাম, মায়িলাদুথুরাই, তামিল নাউইক্যাডুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহের তামিলনাড়ুর বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এর ফলে বিভিন্ন জায়গায় জল জমেছে এবং স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়। নিচু এলাকাগুলিতে জল জমে তা সেখানকার ঘরবাড়িতে ঢুকে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এর থেকে স্থায়ী পরিত্রাণের দাবি করেছেন।












Click it and Unblock the Notifications