Weather Alert: দেশে এবার স্বাভাবিক বর্ষা, কিন্তু কয়েকটি রাজ্যে বৃষ্টিতে ঘাটতির আশঙ্কা! তালিকায় কি বাংলাও
Weather Alert: দেশ জুড়ে তাপপ্রবাহের মধ্যে পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিছু স্বস্তি দিয়েছে ঝড়-বৃষ্টি। কিন্তু বর্ষার মাসগুলিতে কি স্বাভাবিক বর্ষা হবে রাজ্যগুলিটতে? এব্যাপারে এদিন বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক বর্ষা হবে।
বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ, পশ্চিম, উত্তর-পশ্চিমে ভাল এবং পর্যাপ্ত বৃষ্টি হবে। এছাড়াও মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো মৌসুমী বৃষ্টিপাত নির্ভর অঞ্চলেও পর্যাপ্ত বৃষ্টিপাত হবে। তবে দেশের পূর্ব অংশে বিহার , ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গে জুলাই ও অগাস্টে বৃষ্টির ঘাটতি থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আরও বলা হয়েছে, বৃষ্টির মরসুমের প্রথমে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে।

স্কাইমেটের তরফে বলা হয়েছে, এল নিনো দ্রুত লা নিনায় চলে যাচ্ছে। ফলে সুপার এল নিনো থেকে তা শক্তিশালী লা নিনায় পরিবর্তিত হলে স্বাভাবিক বর্ষার প্রবণতা রয়েছে। তবে এল নিনোর বাকি প্রভাবের কারণে বর্ষার শুরুটা দুর্বলভাবে হতে পারে। সেক্ষেত্রে মরসুমের দ্বিতীয়ার্ধে প্রাথমিক পর্বের থেকে তা বেশিই শক্তিশালী থাকবে বলে মনে করছে তারা।
দেশে বর্ষার ৭০ শতাংশ পূরণ করে থাকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দেশের কৃষিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অবদানও প্রচুর। দেশের জিডিপিতে এর অবদান প্রায় ১৪ শতাংশের মতো।
২০২৩-এ দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল কম। যেখানে বর্ষার মরসুমে গড় ৮৬৮.৬ মিমি, সেখানে গত বছরে বৃষ্টি হয়েছিস ৮২০ মিমি। আবহবিদরা এর পিছনে শক্তিশালী এল নিনোকে দায়ী করেছিলেন। তবে দেশের আবহাওয়া দফতর এই মাসের শেষের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পূর্বাভাস জারি করতে পারে।












Click it and Unblock the Notifications