Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rahul Gandhi: 'আমরা অন্তত বিদেশমন্ত্রীকে আমেরিকা পাঠাতাম না', রাহুলের মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Rahul Gandhi: আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে বিদেশমন্ত্রীকে পাঠানো হয়েছিল। এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় থাকত, তাহলে কখনই এই কাজ করত না। এমন মন্তব্য করেই চরম বিতর্কের মুখে পড়েছেন রাহুল। বিজেপি তাঁর মন্তব্যকে মিথ্যা বলে দাবি করেছে।

লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যে ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) উল্লেখ করেন, ইন্ডিয়া জোটের সরকার হলে রাষ্ট্রপতির ভাষণ কেমন হত। সেই বক্তব্য়েই রাহুল গান্ধী বলেন, "আমরা কখনই আমাদের বিদেশমন্ত্রীকে আমেরিকায় পাঠাতাম না প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণ আনতে। আমরা ৩-৪ বার পাঠাতাম না, এটা বলার জন্য যে, প্লিজ আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান, কারণ আমাদের একটা প্রোডাকশন সিস্টেম আছে। আমরা প্রযুক্তি নিয়ে কাজ করছি। তাই আমেরিকার প্রেসিডেন্ট এখানে এসে আমাদের আমন্ত্রণ করতেন।"

Rahul Gandhi

রাহুল গান্ধীর এই মন্তব্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতারা। ভারতের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক আগে সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা সফর সেরেছেন। গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বও করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই প্রসঙ্গ টেনেই এমন মন্তব্য করেছেন রাহুল গান্ধী।

রাহুলের এই মন্তব্য শুনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেছেন, এটা মিথ্য়া। রাহুল গান্ধী আমার বিদেশ সফর প্রসঙ্গে সরাসরি মিথ্যা কথা বলেছেন। এক্স মাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। মন্ত্রী জানান, আমেরিকায় সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন ও এনএসএ জেক সুলিভানর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ নিয়ে কোনও আলোচনাই হয়নি। বিদেশমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী যে এই সব অনুষ্ঠানে যান না, সে কথা কারও অবিদিত নয়। উল্লেখ্য, গত ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আমেরিকা সফরে ছিলেন জয়শঙ্কর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+