Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"রাজ্যকে দায়িত্ব দিতে পারতাম, কিন্তু এমন প্রতারণা ভাবতেও পারিনি।" ডিজিটাল অ্যারেস্ট কেলেঙ্কারিতে বিস্মিত সুপ্র

দেশজুড়ে যখন সাইবার প্রতারণা নতুন নতুন রূপ নিচ্ছে, তখন সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। 'ডিজিটাল অ্যারেস্ট' নামে যেমন আধুনিক, কৌশলে তেমন ভয়ঙ্কর। এবার এই কৌশলেই কোটি টাকা প্রতারণার ঘটনায় নড়েচড়ে বসল দেশের সর্বোচ্চ আদালত। বিস্মিত সুপ্রিম কোর্ট জানাল, "রাজ্য পুলিশকে দায়িত্ব দিতাম বটে, কিন্তু এই মামলার ভয়াবহতা দেখে চুপ থাকা যায় না।"

হরিয়ানার অম্বালায় এক প্রবীণ দম্পতির জীবনভর সঞ্চয় মুহূর্তে উধাও হয়ে গেল 'ডিজিটাল অ্যারেস্ট'এর ফাঁদে পড়ে। গত ২১ সেপ্টেম্বর তাঁরা থানায় জানান, ১ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

অভিযোগ, নিজেদের সিবিআই ও আইবি আধিকারিক পরিচয় দিয়ে ভিডিও কলে যোগাযোগ করেছিল প্রতারকরা। ভয় দেখিয়ে দেখানো হয় সুপ্রিম কোর্টের ভুয়ো নির্দেশ, যাতে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নকল স্বাক্ষরও ছিল। আদালতের সিলমোহরসহ সেই নথি দেখে হতভম্ব দম্পতি, আর সেই সুযোগেই চলে যায় তাঁদের আজীবনের সঞ্চয়।

বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বলেছে "এটা সাধারণ প্রতারণা নয়। সুপ্রিম কোর্টের নাম, স্বাক্ষর, সিল ব্যবহার করে প্রতারণা করা মানে জনগণের বিশ্বাসে আঘাত। একে হালকাভাবে দেখা যাবে না।"

শীর্ষ আদালত জানিয়েছে, এই ঘটনায় তারা বিস্মিত ও উদ্বিগ্ন। শুধুমাত্র রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় সংস্থাগুলিকেও সক্রিয়ভাবে যুক্ত হতে হবে এই তদন্তে।

কেন্দ্র থেকে সিবিআই পর্যন্ত
ঘটনার গুরুত্ব বিচার করে সুপ্রিম কোর্ট নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, সিবিআই কে, হরিয়ানা সরকার ও অম্বালা সাইবার ইউনিটকে।

আদালত জানতে চেয়েছে, এমন ভয়ঙ্কর প্রতারণা ঠেকাতে এখন পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও ভবিষ্যতে এধরনের অপরাধ রুখতে কী পরিকল্পনা রয়েছে।

তবে প্রযুক্তির যুগে প্রতারণার রূপও পাল্টে যাচ্ছে দ্রুত। ফোন, ভিডিও কল, এমনকি আদালতের আদেশের নকল কপি তৈরি করে এখন সরাসরি মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রতারক চক্র।
বিশেষজ্ঞদের মতে, 'ডিজিটাল অ্যারেস্ট' হলো সাইবার জালিয়াতির সর্বশেষ ও সবচেয়ে ভয়ংকর রূপ, যেখানে ভুক্তভোগীকে আইনি ভীতি ও প্রযুক্তির চতুরতার জালে ফাঁসানো হয়।

তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এক নতুন বার্তা দিয়েছে।
এখন আর সাইবার প্রতারণা কেবল অর্থের নয়, বিশ্বাস ও ন্যায়বিচারের ভিত্তিতেও আঘাত হানছে। তাই আদালতের স্পষ্ট নির্দেশ কেন্দ্র ও রাজ্য মিলে এই ডিজিটাল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+