Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অগ্নি নিরাপত্তায় চরম গাফিলতি? গোয়ার নাইটক্লাব অগ্নিকাণ্ডে ম্যানেজার গ্রেপ্তার, কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি

গোয়ার আরপোড়া গ্রামের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্তব্ধ রাজ্য প্রশাসন ও পর্যটন মহল। পর্যটনের স্বর্গরাজ্য গোয়ায় গতকাল ছিল এক ভয়াবহ রাত। আরপোড়া গ্রামের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ পর্যটক সহ প্রাণ হারিয়েছেন মোট ২৫ জন। এই মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। ঘটনার পরদিনই ম্যাজিস্ট্রেটীয় তদন্তের নির্দেশ দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

রবিবার মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় নাইটক্লাবের জেনারেল ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে ও ক্লাব মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা, নাকি নির্মাণ ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক নিয়ম ভঙ্গের ফল সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তের নির্দেশ।

সাওয়ান্ত সংবাদমাধ্যম কে বলেন, নাইটক্লাবটি আদৌ অগ্নি নিরাপত্তা বিধি মেনে চলেছিল কি না ও ভবন নির্মাণে প্রয়োজনীয় নিয়ম মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

"ক্লাবটি কী কী অনুমতি নিয়ে পরিচালিত হচ্ছিল ও সেই অনুমতিগুলি কে বা কারা দিয়েছিলেন সব দিকই তদন্তের আওতায় আসবে," একথা স্পষ্ট ভাষায় জানান মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই ক্লাবের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ম্যানেজার ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদেরও আটক করা হয়েছে। তাঁর হুঁশিয়ারি, "যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না।"

এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন মুখ্যমন্ত্রী সাওয়ান্ত। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজে ফোন করে ঘটনার প্রতিটি খুঁটিনাটি জানতে চান ও আহতদের অবস্থারও খোঁজ নেন। একই সঙ্গে কেন্দ্রের তরফে সব রকম সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

এরইমাঝে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছেন, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে। এক্স হ্যান্ডেলে দেওয়া শোকবার্তায় তিনি লেখেন, "গোয়ার আরপোড়ায় এই অগ্নিকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক। যাঁরা আপনজন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।"

রাত্রির বিনোদন কেন্দ্রগুলির নিরাপত্তা, অনুমোদন ও প্রশাসনিক নজরদারি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল এই দুর্ঘটনা। গোয়া সরকার আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে যেন আর কোনও রাতে আনন্দের জায়গা মৃত্যুপুরীতে পরিণত না হয় সে জন্য নেওয়া হবে কঠোর সিদ্ধান্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+