লালকেল্লা বিস্ফোরণ কি ফিদায়েঁ হামলা? লালকেল্লা বিস্ফোরণের তদন্তে কী মিলছে? জানুন
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে সোমবার সন্ধ্যার ভয়াবহ গাড়ি বিস্ফোরণের তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রের দাবি, ফরিদাবাদে নাশকতা চক্র ভাঙ্গনের পর চরম আতঙ্কে পড়েই ওই বিস্ফোরণ ঘটিয়েছে ডঃ মহম্মদ উমর। গত সপ্তাহে ধরা পড়েছিল তার সহযোগী ডঃ মুজ্জামিল শাকিল। তাঁর গ্রেপ্তারের পর থেকেই নিজেকে ঘিরে থাকা জাল আঁটসাঁট হতে দেখছিল উমর। সেই ভয়ে আত্মঘাতী হামলার পথে হাঁটেন বলে সন্দেহ।
ঘটনার তদন্তে জানা গিয়েছে, হুন্ডাই i20 মডেলের যে গাড়িটি বিস্ফোরিত হয়, তা কেনা হয়েছিল কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা তারিক নামে এক ব্যক্তির নামে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ওই গাড়িটি একাধিক মালিক বদলের পর উমরের হাতে আসে যা পরিকল্পিতভাবে তদন্তকে বিভ্রান্ত করতে ব্যবহৃত হয়েছে বলে ধারনা।

সোমবার সন্ধ্যা ঠিক ৬টা ৫২ মিনিট। লালকেল্লার গেট নম্বর ১এর সামনে ব্যস্ত রাস্তায় আচমকা প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের যানবাহনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ধাক্কায় রাস্তার আলো পর্যন্ত নিভে যায়। এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর মিলেছে, আহত বহু।
গোয়েন্দা মহলের মতে, বিস্ফোরণে ANFO ব্যবহার করা হয়েছিল যা শিল্পক্ষেত্রে ব্যবহৃত উচ্চমাত্রার বিস্ফোরক মিশ্রণ। আর এই বিস্ফোরক সংগ্রহ ও বোমা প্রস্তুত করতে সহায়তা করেছে ফরিদাবাদ ভিত্তিক যে জঙ্গি চক্র, তাদের কাছ থেকেই সম্প্রতি উদ্ধার হয়েছিল ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং প্রায় ২৫০০ কেজি কেমিক্যাল।
তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, বিস্ফোরণের কিছু ঘণ্টা আগেই সিসিটিভিতে ধরা পড়েছে ডঃ উমরকে ওই গাড়ির ভেতরে। ধারণা, বিস্ফোরণের সময় তিনিই গাড়ির ভিতরে ছিলেন। ঘটনাস্থল থেকে পাওয়া দগ্ধ দেহের ডিএনএ পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হবে।
এদিকে, গোটা নেটওয়ার্কের পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে পুলিশ, এনএসজি এবং ফরেনসিক টিম। কারা পরিকল্পনা করেছিল? কোথা থেকে এল বিস্ফোরক? আরও হামলার পরিকল্পনা ছিল কি?এসব প্রশ্নের জবাব খুঁজছে তদন্তকারীরা।
দিল্লির নিরাপত্তা পরিকাঠামোয় ফের বড়সড় সতর্কবার্তা ছড়িয়ে দিল লালকেল্লার সামনে এই বিস্ফোরণ।
গোয়েন্দারা আশঙ্কা করছেন, জঙ্গি নেটওয়ার্কটি হয়তো রাজধানীকে লক্ষ্য করে আরও বিস্ফোরণ পরিকল্পনা করেছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications