Waqf Bill: ওয়াকফ নিয়ে বিরোধীদের সোজা-সাপটা জবাব দিলেন রিজিজু, আক্রমণ করলেন কংগ্রেসের নীতিকেও

ওয়াকফ বিল নিয়ে বিতর্ক তুঙ্গে। এই বিল লোকসভায় পাস হওয়ার পর থেকেই এই বিলের বিরোধিতা শুরু করে একাধিক মুসলিম সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলি। এবার বিরোধীদের জবাব দিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রিজিজু ফের একবার আক্রমণ করলেন কংগ্রেসের তোষণের রাজনীতিতে।

কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায় মানেই শুধুই জাতিগত ভাবে মুসলমান নয়। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আমাদের দেশে ছয়টি সংখ্যালঘু সম্প্রদায় আছে। আমি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসাবে এবং ওয়াকফ কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে লোকসভায় এই বিল পেশ করি। এর আগে কংগ্রেস দল সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকে মুসলিম বিষয়ক মন্ত্রক করে রেখেছিল এটা খুবই দুভার্গ্যজনক। তারা মুসলিমদের পক্ষে বললেও কখনও ছোট ছোট সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলেনি।

Kiren Rijiju

ওয়াকফ নিয়ে বিরোধী দলগুলিকে আক্রমণ করে রিজিজু বলেছেন, আসলে যারা ওয়াকফ নিয়ে বিরোধিতা করছে তারা মুসলিম সম্প্রদায়কে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। তারা চায় না মুসলিম সম্প্রদায়ের উন্নতি। কিন্তু মুসলিমরা এখন অনেক এগিয়ে গিয়েছে। অনেক শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের মানুষ এই বিলকে স্বাগত জানিয়েছেন। এটা মুসলিম সম্প্রদায়ের উন্নতিতে অনেক সাহায্য করবে।

রাহুল গান্ধীকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাহুল গান্ধী একজন সিনিয়র নেতা, তিনি কীভাবে আচরণ করবেন সেটা নিয়ে আমি বলতে পারি না।তবে সংসদে কিছু শিষ্টাচার আছে। সংসদ কখনও মা, ছেলে বা ভাই -বোনের আবেগ অনুভূতি প্রকাশের জায়গা নয়। সংসদ কোন পারিবারিক অনুভূতি প্রকাশের স্থান নয়, এটি একটি সার্বভৌম প্রতিষ্ঠান। এখানে প্রতিটি সদস্যের গুরুত্ব রয়েছে।

ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ, অসম সহ একাধিক রাজ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে। যদিও বাংলায় অশান্তি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা পরেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+