Waqf Act: ওয়াকফ নিয়ে তরজা অব্যাহত, প্রধান বিচারপতির পর নিশিকান্তের নিশানায় প্রাক্তন নির্বাচন কমিশনার
ওয়াকআফ আইন নিয়ে তরজা চলছেই। সংশোধিত ওয়াকফ বিল নিয়ে বিগত কয়েক দিন ধরেই উত্তাল গোটা দেশ। লোকসভায় চলছে তুমুল রাজনৈতিক বিতর্ক। এমনকি বেশ কিছু রাজ্যে প্রবল সমস্যাও তৈরি হয়েছে এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে এবং উত্তপ্ত হয়েছে একাধিক রাজ্যের বিভিন্ন স্থান। এই পরিস্থিতিতে প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশিকে কড়া আক্রমণ করলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে।
ওয়াকফ আইনে বিরোধিতকারীদের কড়া ভাষায় জবাব দিচ্ছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশিও। কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় কুরেশি লিখেছিলেন, মুসলিমদের জমি দখলের জন্য সরকারের একটি প্রক্রিয়া এবং পরিকল্পনা। আমি নিশ্চিত সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে রায় দেবেন। মিথ্যে প্রচার যন্ত্রের ভুল তথ্য তার কাজটি ভালোভাবেই করেছে।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার জবাব দিয়েছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেছেন, তিনি ইলেকশন কমিশনার ছিলেন না তিনি ছিলেন মুসলিম কমিশনার। ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের চারবারের সাংসদ নিশিকান্ত দুবে। এর আগে বিভিন্ন ইস্যুতেই তিনি বিতর্কিত মন্তব্য করেছেন । এবার ওয়াকঅফ নিয়ে প্রাক্তন নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও তোপ ডাকলেন তিনি।
এর আগে ওয়াকফ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও মন্তব্য করেছিলেন নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদের জানিয়েছিলেন সংবিধান অনুসারে কোনও আইন তৈরির অধিকার রয়েছে সংসদের। সেই আইনের ব্যাখ্যা করার অধিকার রয়েছে শীর্ষ আদালতের।
ওয়াকফ নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সাম্প্রতিক পরিস্থিতির জন্য দেশের প্রধান বিচারপতিকেই দায়ী করেন বর্ষীয়ান বিজেপি সাংসদ। তিনি বলেন, , আদালতের শুধু একটাই কাজ। মুখ দেখাও, আইন দেখাব। সুপ্রিম কোর্ট নিজস্ব সীমা ছাড়িয়ে গিয়েছে। যদি সবকিছুর জন্যই বারবার সুপ্রিম কোর্টে ছুটতে হয়, তাহলে দেশে সংসদ বা বিধানসভা বন্ধই করে দেওয়া উচিত।
ভারতের মতো একটি ধর্মনিরেপক্ষ গণতান্ত্রিক দেশে একজন একজন সম্মানীয় মানুষকে যেভাবে আক্রমণ করলেন শাসক দলের একজন সাংসদ। এমন ঘটনা নজিরবিহীন বলা বাহুল্য।
।












Click it and Unblock the Notifications