নয়ডায় পাঁচিল ভেঙে বিপত্তি, ৪ জনের মৃত্যু, বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা
নয়ডায় পাঁচিল ভেঙে বিপত্তি, ৪ জনের মৃত্যু, বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা
নয়ডার সেক্টর ২১-এ ভয়াবহ দুর্ঘটনা। নির্মিয়মাণ পাঁচিল ভেঙে বিপত্তি। তাতে চার শ্রমিক মারা গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন এখনও পাঁচিলের নীচে চাপা পড়ে রয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ এবং দমকল। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে তৎপর হয়েছেন পরিস্থিতি নিয়ে।

উত্তর প্রদেশের নয়ডায় সেক্টর ২১-এ জলবায়ু বিহারের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে সকাল থেকে নির্মাণ কাজ চলছিল। একাধিক শ্রমিক কাজ করছিলেন। হঠাৎই একটি পাঁচিল হুড়মুড়িয় ভেঙে পড়ে। সেসময় পাঁচিলের গায়েই কাজ করছিলেন একাধিক শ্রমিক। তাঁদের গায়ের উপরেই হুড়মু়ড়িয়ে ভেঙে পড়ে পাঁচিলটি। ঘটনাস্থলেই ৪ শ্রমিক মারা গিয়েছেন।
পাঁচিলের নীচে চাপা পড়ে রয়েছেন আরও বেশ কিছু শ্রমিক। এমনই দাবি করেছেছে স্থানীয়রা। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। দমকল বাহিনীও কাজ শুরু করে দিয়েছে। জেসিবি নিয়ে এসে ভগ্নাবশেষ সরিয়ে চাপা পড়ে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রত সেখানে উদ্ধারকাজ করার িনর্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই পুলিশের উচ্চ পদস্থ আধিকারীকরা সেখানে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications