স্মার্ট ফোন থেকেই ভোটার আইডির জন্য আবেদন! রয়েছে হোম ডেলিভারির সুবিধা, কিন্তু কীভাবে
ভোটার আইডি জরুরি একটি পরিচয় পত্র। এটি পেতে গেলে জনগণকে সরাসরি সরকারি অফিসে যেতে হয়। তবে ঘরে বসেও ভোটার আইডি কার্ড পাওয়া যেতে পারে। তার জন্য যেতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে সেখানে।
ভোটার আইডি অর্থাৎ নির্বাচন কমিশনের দেওয়া সচিত্র পরিচয় পত্র ব্যবহার করে সাধারণ মানুষ ভোট দিয়ে থাকে। এই পরিচয় পত্র সহজভাবে পাওয়া যেতে পারে। তবে পদ্ধতি না জানলে কাজটি কঠিন বলে মনে হয়। বর্তমান সময়ে ঘরে বসে এই পরিচয় পত্রের জন্য আবেদন করা যায়।

ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে গেলে আবেদনকারীকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। তারপরে বেশ কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন করা হেলে ১০ দিনের মধ্যে ভোটার আইডি কার্ড পাওয়া সম্ভব।
সহজ পদ্ধতিতে স্মার্ট ফোন ব্যবহার করে ভোটার আইডি কার্ড তৈরি করা যেতে পারে। এই বিষয়টি খুব দরকারিও বটে। যদিও কেউ বিষয়টি সম্পর্কে জানতে চান, তাহলে নিচের প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

- প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে।
- হোমপেজে ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টালে ট্যাপ করতে হবে।
- এরপর অনলাইন আবেদন বিভাগে নতুন ভোটার হিসেবে নথিভুক্তির জায়গায় টাচ করতে হবে।
- ফর্ম সিক্স ডাউনলোড করে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।
- এরপর আবেদনকারীর ইমেল আইডিতে লিঙ্ক আসবে। সে লিঙ্কের মাধ্যমে সহজেই ভোটার আইডির আবেদনের অবস্থা ট্র্যাক করা যাবে। এর ভোটার আইডি বাড়িতে পৌঁছে যাবে একসপ্তাহের মধ্যে।












Click it and Unblock the Notifications