Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BMC ভোটগণনায় গেরুয়া জোটের দাপট! 'ভোট চুরি একটি দেশ বিরোধী কাজ', নির্বাচন কমিশনকে কটাক্ষ রাহুল গান্ধীর

মহারাষ্ট্র পুরভোটের গণনা যতই এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটগণনা শুরু হতেই এবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি দাবি করেছেন যে, নির্বাচন কমিশনের ভূমিকার কারণেই দেশের গণতন্ত্রে মানুষের আস্থা একেবারে ভেঙে পড়ছে। তাঁর মন্তব্য, ভোট চুরি দেশের পক্ষে খুবিই বিপজ্জনক এবং তা এক ধরনের দেশবিরোধী কাজ।

BMC

মহারাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ পুরসভায় বিজেপি শিবসেনা মহাযুতি (Bharatiya Janata Party-Shiv Sena Mahayuti) জোট এগিয়ে রয়েছে। আর ঠিক সেই সময়েই রাহুল গান্ধীর এইরকম মন্তব্য সামনে এসেছে। বৃহন্মুম্বই পুরসভার (BMC) প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া শিবিরের শক্ত অবস্থান নজর কেড়েছে।

ভোটগণনার শুরুতে পাওয়া তথ্য অনুসারে, পোস্টাল ব্যালটের গণনায় প্রায় ৫২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি-শিবসেনা মহাযুতি। এর মধ্যে বিজেপি একাই প্রায় ৩৫টি আসনে এগিয়ে রয়েছে। শিবসেনা রয়েছে ১৭টি আসনে। অন্যদিকে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)-র শিবসেনা (UBT) এগিয়ে রয়েছে ২২টি আসনে। রাজ ঠাকরে (Raj Thackeray)-র মহারাষ্ট্র নবনির্মাণ সেনা আপাতত ৮টি আসনে লিড পেয়েছে। কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র ৪টি প্রাথমিক লিড। যদিও রাজ্য নির্বাচন কমিশন এবং বিএমসি-র তরফে এখনও সরকারিভাবে ফল প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই শেষ হয়েছে BMC (Brihanmumbai Municipal Corporation) নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, মোট ভোট পড়েছে ৫২.৯৪ শতাংশ। আট বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে আগেই শিবসেনা (UBT) ও এমএনএস (Maharashtra Navnirman Sena) জোট নানা অভিযোগ তুলেছিল। যদিও কমিশন সেগুলি খারিজ করে দেয়।

২০১৭ সালে শেষবার BMC নির্বাচন হয়েছিল। ২০২২ সালের মার্চে তৎকালীন মেয়র কিশোরী পেডনেকর (Kishori Pednekar)-এর মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পুরসভা প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিল। এই ভোটের মাধ্যমে প্রায় চার বছর পর মুম্বই নতুন মেয়র পেতে চলেছে।

ভোটের খতিয়ান বলছে যে, মোট ১ কোটির বেশি ভোটারের মধ্যে প্রায় ৫৪ লক্ষ মানুষ ভোট দিয়েছেন। পুরুষ ভোটারের সংখ্যা ছিল প্রায় ২৯ লক্ষ এবং মহিলা ভোটার ছিলেন প্রায় ২৫ লক্ষের বেশি। সেইসঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৫১ জন তৃতীয় লিঙ্গের ভোটারও। একাধিক এক্সিট পোল ইতিমধ্যেই বিজেপি-শিবসেনা জোটের জয়ের ইঙ্গিত দিয়েছে। এখন নজর চূড়ান্ত ফলাফলের দিকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+