লড়তে পারবেন না, তাও তামিলনাড়ুর নির্বাচনে মুখ্যচরিত্রে 'চিন্নাম্মা' শশীকলা
শশীকলার প্রত্যাবর্তন তামিলনাড়ুর রাজনীতিতে যথেষ্ঠ প্রভাব ফেলেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই এআইএডিএমকের পতাকা লাগানো গাড়িতে তামিলনাড়ুর উদ্দেশ্যে যাত্রা করেন শশীকলা। এতেই শুরু হয়েছিল জল্পনা। এদিকে এআইডিএমকে শশীকলার অনুাগমীদের বিরুদ্ধে তামিলনাড়ুতে হিংসা ছড়ানোর অভিযোগ তোলে।

শশীকলা ও তাঁর আত্মীয়দের ১৮৭টি বাড়িতে হানা ও সাজা
২০১৭ সালে আয়কর দপ্তর শশীকলা ও তাঁর আত্মীয়দের ১৮৭টি বাড়িতে হানা দিয়েছিল। প্রায় ১৪৩০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল শশীকলা ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় চার বছরে কারাদণ্ড দেওয়া হয় শশীকলা ও তাঁর দুই আত্মীয়কে। সেই সময় তিনি তামিল সরকারের মসনদে 'বসিয়ে' দিয়ে গিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী পালিনিস্বামী। যদিও পালিনিস্বামী সেই কথা মানতে নারাজ।

কয়েকদিন আগেই ছাড়া পান জয়ললিতার 'প্রিয় বান্ধবী' শশীকলা
২৭ জানুয়ারি দুপুর ১২টায় সাজার মেয়াদ শেষ করে ছাড়া পান জয়ললিতার 'প্রিয় বান্ধবী' শশীকলা। তবে করোনা আক্রান্ত হওয়ায় বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধাীন ছিলেন তিনি। এরপর ৩১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান শশীকলা। এর পর কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এরপর নিজের বাসভবনে পৌঁছাতেই পুষ্প বৃষ্টি করে তাঁকে বরণ করে নেন অনুরাগীরা। যেন বুঝিয়ে দেন, ফিরেছি শীর্ষস্থান দখল করতেই।

দলের শীর্ষস্থানটি দখল করেছিলেন শশীকলা
জয়ললিতার মৃত্যুর পর দলের শীর্ষস্থানটি দখল করেছিলেন তাঁর প্রিয় বান্ধবী শশীকলা। কিন্তু এরপরেই দুর্নীতির মামলায় তাঁকে জেলে যেতে হয়। চার বছর জেলে থাকার পরে তিনি মুক্তি পেয়েছেন। জেলে যাওয়ার আগেই ২০১৭ সালে পালানিস্বামী ও পনিরসেলভামের বিরুদ্ধে একটি মামলা করেন শশীকলা। দাবি, তাঁরা দলের শীর্ষপদ শশীকলাকে ফিরিয়ে দিতে হবে। জেল থেকে বেরোনর পর তিনি আদালতে নতুন করে আবেদন জানিয়েছেন। ওই মামলার শুনানি হবে ১৫ মার্চ।

সমাধান সূত্র হয়ত বের হবে সেই আদালতেই
গত জানুয়ারিতে পালানিস্বামী বিজেপির সঙ্গে একদফা বৈঠকের পরে ঘোষণা করেন, শশীকলাকে আর দলে ফিরিয়ে নেওয়া হবে না। কিন্তু শশীকলা জেল থেকে বেরোনর পরে পালানিস্বামী তাঁর সম্পর্কে কোনও মন্তব্য করেননি। বরং তিনি শশীকলার ভাইপো টি টি ভি দীনাকরণের সমালোচনা করেন। অনেকের ধারণা হয়েছিল, পালানিস্বামী শশীকলার সঙ্গে একটা বোঝাপড়া করে নিতে চান। তবে যা পরিস্থিতি, তাতে সমাধান সূত্র হয়ত বের হবে সেই আদালতেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications