Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

VK Pandian: বিজেডিতে যোগ দিয়ে নবীনের সেনাপতি ভিকে পাণ্ডিয়ান শুরু করতে চলেছেন এক নয়া সফর

একটানা মুখ্যমন্ত্রিত্বের নিরিখে ইতিমধ্যেই জ্যোতি বসুর রেকর্ডকে ছাঁপিয়ে গিয়েছেন নবীন পট্ট‌নায়েক। ২৩ বছরের বেশি সময় ধরেই ওডিশার কুর্সিতে আছেন বিজু জনতা দলের প্রধান নবীন। কিন্তু কে হবেন তাঁর উত্তরসূরি? নবীন পরবর্তী সময়ে কে ধরবেন বিজেডির হাল? এই প্রশ্নের উত্তরই বিগত কিছু সময় ধরে ঘুরপাক খাচ্ছি‌ল জগন্নাথ ধামের রাজ্যে।

প্রশাসনিক জীবনে বার বার মাস্টারস্ট্রোক দিয়েছেন। ডাবল ইঞ্জিন সরকারের অংশীদার না হয়েও দিল্লির সঙ্গে বরাবর দোস্তি বজায় রেখে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এবার দলীয় রাজনীতিতেও বড় চাল চাললেন নবী‌ন। দলের পরবর্তী হাল ধরতে নিজের একদা সেনাপতিকেই নামিয়ে দিলেন রাজনীতির ময়দানে।

VK Pandian

প্রাক্তন সচিব তথা বর্ষীয়ান আমলা ভি কে পাণ্ডিয়ান যোগ দিলেন বিজু জনতা দলে। সোমবারই নবীন পট্টনায়েক সহ দলের শীর্ষনেতাদের উপস্থিতিতে বিজেডি দলে যোগ দিয়েছেন প্রাক্তন এই আইএএস অফিসার। ওডিশার রাজনীতিকে আরও বিকশিত করার জন্য এবং উন্নয়নের গতিকে তরাণ্বিত করার লক্ষ্যেই ভি কে পাণ্ডিয়ানকে দলে টানলেন নবীন।

বিজেডি দল সূ্ত্রের যা খবর, ওডিশার পাওয়ার করিডরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন পাণ্ডিয়ান। আগামী বছর লোকসভা ভোটের পাশাপাশি রাজ্যে হবে বিধানসভা ভোটও। এই দুটি নির্বাচনেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা থেকে প্রচারের রণকৌশল সাজানো সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন পাণ্ডিয়ান‌। এমনকি আগামী দিনে তিনি হতে চলেছেন দলের নম্বর টু।

কার্তিক পূর্ণিমার দিনেই রাজনীতির অঙ্গনে প্রবেশ করলেন নবীনের একদা সেনাপতি। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক দেশের কয়েকজন নেতার মধ্যে একজন যিনি ভারতীয় রাজনীতির উজ্জ্বলতম ব্যক্তি। তিনি ১৯৯৭ সালে রাজনীতিতে প্রবেশ করেন এবং ২০০০ সালে ওড়িশার মুখ্যমন্ত্রী হন। তারপর থেকে, তাঁকে আর একবারের জন্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

নতুন শতকে তাঁর নেতৃত্ব ওড়িশার জন্য উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করেছে। ওড়িশার অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়নের মধ্যে দিয়েই নবীন নিজের দক্ষতার ছাপ রেখেছেন। ২৫ বছর আগে প্রতিষ্ঠিত, বিজু জনতা দলও জাতীয় রাজনীতিতে একটি শক্তি হয়ে উঠেছে। আজ, বিজু জনতা দল শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, একটি গণআন্দোলনের প্রতিষ্ঠান। যার একমাত্র মূলমন্ত্র - বিজু বাবুর আদর্শে চালিত সাধারণ মানুষের কল্যাণ।

পাণ্ডিয়ান তামিলনাডুর মানুষ হলেও ওডিশা তাঁর প্রধান কর্মভূমি। নবীন পট্টনায়েক এবং ভি কে পাণ্ডিয়ানের মধ্যে সম্পর্ক অনেকটা গুরু-শিষ্যের মতোই।২০০০ সালে পাণ্ডিয়ান ওডিশার সিভিল সার্ভিসে কর্মজীবন শুরু করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে আমলা হিসাবে করেন। তাঁর কর্মজীবনে, পাণ্ডিয়ান অনেক দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন।একাধিক গুরুত্বপূর্ণ পদও সামলেছেন।

গুরু নবীন তাঁর সেনাপতির মধ্যে ভাল নেতার সমস্ত গুণাবলী বপন করেছেন। নবীনের নির্দেশনা পাণ্ডিয়ানকে অনেক উপরে উঠতে সাহায্য করেছে। নবীনের সমস্ত গুণাবলী, সরলতা, নিয়মানুবর্তিতা, সততা এবং দূরদর্শিতা তাঁর সেনাপতির মধ্যে দেখতে পাওয়া যায়। নবীন যখন রাজ্যের উন্নয়ন এবং এর জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, তখন ভি কে পাণ্ডিয়ান একজন সুশৃঙ্খল শিষ্য হিসাবে তাঁর পাশে থেকেছেন।

মহানদীর তীরে ২৪ বছরের কর্মজীবনে পাণ্ডিয়ান রাজ্যের জনগণের সঙ্গে একটি ভাল সম্পর্ক তৈরি করেছে। এই রাজ্যের মানুষের সাথে তার সম্পর্ক অনুকরণীয়। রাজ্যজুড়ে যেখানেই গিয়েছেন, মানুষের হৃদয়ে নিজের জন্য বিশেষ জায়গা করে নিয়েছেন। কালাহান্ডি, ময়ূরভঞ্জ, সুন্দরগড় বা গঞ্জাম হোক না কেন, তাঁর নিজের কৃতিত্বের ছাপ রেখেছেন।

এহেন প্রাক্তন আমলাকেই দলীয় রাজনীতিতে টেনে বড় চমক দিলেন নবীন।এরআগে দলীয় অঙ্গনে সরাসরি না থাকলেও দলের নেতা এবং কর্মীদের মধ্যে ভালোই প্রভাব ছিল পাণ্ডিয়ানের। ফলে তাঁর যোগদান কর্মীদের মধ্যেও ব্যাপক প্রভাব ফেলতে পারেই বলেই অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের। দল এবং সরকারে নিজের উত্তরসূরি হিসাবে এখন থেকে সেনাপতিকেই প্রজেক্ট করবেন? জোর জল্পনা ওডিশা জুড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+