বিজয় মাল্য, মোদী এবং মেহুল চোকসির থেকে ব্যাঙ্কগুলি মোট ১৮ হাজার কোটি পেয়েছে!
দেশের একাধিক ব্যাঙ্কের টাকা মেরে পালিয়েছে বিজয় মালিয়া (Vijay Mallya), নীরব মোদী (Nirav Modi) এবং মেহুল চোকসি'র ((Mehul Choksi) মতো শিল্পপতিরা। যদিও এই সমস্ত ঋণখেলাফি ব্যক্তিদের দেশে ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয়
দেশের একাধিক ব্যাঙ্কের টাকা মেরে পালিয়েছে বিজয় মালিয়া (Vijay Mallya), নীরব মোদী (Nirav Modi) এবং মেহুল চোকসি'র ((Mehul Choksi) মতো শিল্পপতিরা। যদিও এই সমস্ত ঋণখেলাফি ব্যক্তিদের দেশে ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।

শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব তাঁদের কাছ থেকে টাকা উদ্ধার করতেও চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু নানা ভাবে কার্যত পিছু হটছে তদন্তকারী সংস্থাগুলি। আর এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসল।
18,000 কোটি টাকা পেয়েছে ব্যাঙ্ক
কেন্দ্রীয় সরকারের তরফে আজ বুধবার সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এক মামলায় তিনি জানিয়েছেন, বিজয় মাল্য, নীরব মোদী এবং মেহুল চোকসির থেকে ব্যাঙ্কগুলিকে এখনও পর্যন্ত মোট ১৮ হাজার কোটি টাকা মেটানো হয়েছে। ব্যাঙ্কের বকেয়া না মেটানো এবং প্রতারণার দায়ে অভিযুক্ত তিন পলাতক শিল্পপতির সম্পত্তি নিলাম করে এই অর্থ উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
4,700 টি মামলার তদন্ত চলছে-
কেন্দ্রের তরফে এদিন তুষার মেহতা বলেন ইডি 4,700টি মামলার তদন্ত করছেন। এছাড়াও সিবিআইয়ের তরফেও বিভিন্ন মামলার তদন্ত হচ্ছে। তবে দেশ এবং বিদেশে থাকা তিন অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর তা বাজেয়াপ্ত করে ১৮ হাজার কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। তার মধ্যে বিদেশ থেকে ৯৬৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি টাকাটাও দ্রুত উদ্ধার করার কাজ চলছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য আজ বুধবার সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছিল। বিচারপতি AM Khanwilkar, বিচারপতি Dinesh Maheshwari এবং বিচারপতি CT Ravikumar- এর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
এদিন মামলার শুনানিতে কেন্দ্রের আইনজীবী বলেন, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে তদন্ত হয়েছে এমন মামলার সংখ্যা ১১১টি। ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে তা বেড়ে হয়েছে ৯৮১টি। শুধু তাই নয়, গপ্ত পাঁচ বছরে ৩৩ লাখ এফআইআর দায়ের হয়েছে। কিন্তু সেখানে ২০৮৬ টি তদন্ত বলে সুপ্রিম কোর্টে জানিয়েছেন আইনজীবী।
বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছর আগে মোটা অঙ্কের ঋণ খেলাপি করে দেশ ছাড়েন বিজয় মালিয়া। মোটা অঙ্কের প্রতারণা করে একই ভাবে দেশ ছেড়েছেন নীরব মোদী (Nirav Modi) এবং মেহুল চোকসি। ঘটনায় দোষীদের ভারতে ফেরানোর চেষ্টা করলেও এখনও তা পারেনি মোদী সরকার। তা নিয়ে মাঝে মধ্যেই তোপের মধ্যে পড়তে হয় শাসকদলকে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications