কালো জাদুতে অভিশপ্ত মহিলাদের বেত্রাঘাত পুরোহিতের, হইচই তামিলনাড়ুতে
ভারতে এখনও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কুসংস্কারকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেরকমই একটি রাজ্য হল তামিলনাড়ু। সেখানকার নামাক্কাল জেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে এক পুরোহিত মহিলাদের বেত্রাঘাত করছেন কারণ তাঁর সন্দেহ মহিলাদের ওপর কালো জাদুর অভিশাপ রয়েছে।

মহিলাদের ওপর বেত্রাঘাত
এই রীতি পালন করা হয় নামাক্কাল জেলার রাসিপুরম সংলগ্ন নারাইকিনার গ্রামে। পুরোহিত এদিন পোশাক পরেছিলেন কাতেরির মতো (দেবতার একটি রূপ যা গ্রামবাসীরা মন্দকে দূরে রাখার জন্য প্রার্থনা করেছিল), একাধিক মহিলাকে ঝাড়ছিলো এবং বেত্রাঘাত করছিল। এই আচারটি ২০ বছর পরে ঘটছে এবং এই আচারের বিশ্বাস হল যে পোশাক পরিহিত পুরোহিত সেই সমস্ত মহিলাদেরকে আঘাত করবে যাদের 'কালো জাদু দ্বারা অভিশপ্ত' বলে সন্দেহ করা হয়েছিল।

অভিশপ্ত মহিলাদের মারছেন
ভিডিওতে এও দেখা গিয়েছে যে, কালো পোশাক পরে পুরোহিত, হাতে চাবুক নিয়ে কালো জাদুতে অভিশপ্ত মহিলাদের মারছেন। পুরোহিত যখন মহিলাদের মারধর করছে সেই সময় স্থানীয় মানুষ এই ঘটনায় উত্তেজিত হয়ে শিস দিচ্ছেন। অধীর আগ্রহে এই ঘটনা দেখে জনতা চিৎকার করে বলতে থাকে 'মার মার'। এরপর পুরোহিত চাবুক হাতে যখন এগোতে থাকেন সেই সময় মহিলাটি হাতজোড় করে শ্রদ্ধাসহকারে। মহিলাটি হাত বাড়িয়ে দেয় এবং সেই সময় পুরোহিত চাবুক দিয়ে মারতে শুরু করে।

১৮টি গ্রামে প্রতিবেশী গ্রামে এই আচার পালন করা হয়
১৮টি প্রতিবেশী গ্রামে এই আচার পালন করা হয়। এটা যেহেতু ২০ বছর পর পর ঘটে তাই এই দৃশ্য দেখার জন্য বহু মানুষের ভিড় হয় এখানে। পুরোহিতের মহিলাদের ওপর বেত্রাঘাতের ভিডিও রীতিমতো সকলকে হতচকিত করেছে। একই সঙ্গে মানুষ এও বিশ্বাস করেন যে তাঁদের সঙ্গে ভালো কিছু হবে, তাই তাঁরা এ ধরনের আচার-অনুষ্ঠান পালন করেন। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের দরুণ এই আচারটি গত ২০ বছরে পালন হয়নি।

মন্দিরে একমাস ধরে উৎসব
এই ঘটনার সাক্ষী ছিল নামাক্কাল জেলায় ভার্দারাজপেরুমাল চেলিয়াম্মান মরিয়ম্মান মন্দিরে। মন্দিরের উৎসব এক মাস ধরে চলে। এটি ২৯ এপ্রিল শুরু হবে এবং ৩০ মে শেষ হবে।












Click it and Unblock the Notifications