শিক্ষিকাকে যৌন হয়রানি! ঠোঁট কেটে দিল পড়ুয়া, দ্বাদশ শ্রেণির ছাত্রের হামলায় গুরুতর আহত শিক্ষিকা, দেখুন
উত্তরপ্রদেশে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। দীর্ঘদিন ধরে পিছু নেওয়া এবং হয়রানির অভিযোগ থাকা এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হামলায় গুরুতর জখম হলেন এক তরুণী শিক্ষিকা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার সদর কোতোয়ালি এলাকায়। ইতিমধ্যেই হামলার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর সেই ভিডিও নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ওই শিক্ষিকা যখন টিউশন পড়াতে যাচ্ছিলেন তখন মাঝরাস্তায় অভিযুক্ত ওই পড়ুয়াটি তাঁর পথ আটকায়। প্রথমে হেনস্থা এবং কথা কাটাকাটি হয়, তারপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ওই শিক্ষিকার ঠোঁট কেটে দেয় অভিযুক্ত। ঘটনাটি ঘটার পর পরই অভিযুক্ত ওই ছেলেটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।
"Molestation caught in CCTV." 🚨
— Mission Ambedkar (@MissionAmbedkar) February 5, 2026
"Woman teacher rejected his proposal, so he harassed and cut her lips in broad daylight."
In a horrific incident in Mainpuri, UP, a lady teacher was molested and her lips were cut while she was returning home. Pathetic. pic.twitter.com/yBfZHsDXZh
জানা গিয়েছে যে, আহত শিক্ষিকাকে প্রথমে মৈনপুরীর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরে তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আগরার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, অভিযুক্ত পড়ুয়াটি আগে ওই শিক্ষিকার স্কুলের ছাত্র ছিল। বহুদিন ধরে বার বার হয়রানির কারণে শিক্ষিকা স্কুল বদলাতে বাধ্য হন। বিষয়টি নিয়ে তিনি অভিযোগও করেছিলেন। কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু পরে আবার অত্যন্ত বিরক্ত করা শুরু করে অভিযুক্ত ওই পড়ুয়াটি। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে যে, শিক্ষিকার ভাইয়ের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। তবে, অভিযুক্ত এখনও পলাতক। তাকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে এবং তদন্ত চলমান।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications