Vande Bharat Express Train: হাওড়া থেকেও বুলেট ট্রেন! ঘণ্টায় ২৮০ বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন?

Vande Bharat Express Train: হাওড়া থেকেও ছাড়বে এবার বুলেট ট্রেন! একদিকে যখন দেশজুড়ে ছড়িয়ে থাকা রেলের পরিকাঠামো উন্নয়নের কাজ করছে রেলমন্ত্রক। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় বুলেট ট্রেন প্রকল্পের কাজও চলছে। তৈরি হচ্ছে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোর। আর এহেন করিডর বাস্তবায়নের পাশাপাশি দিল্লি-বারানসী, দিল্লি-আহমেদাবাদ, নাগপুর-মুম্বই, মুম্বই-হায়দরাবাদের মধ্যে হাই স্পিড রেল করিডর তৈরির পরিকল্পনাও সেরে ফেলছে রেলমন্ত্রক।

খুব শীঘ্রই এই সংক্রান্ত সিফদ্ধান্ত নেওতা হতে পারে। এখানেই শেষ নয়! হাওড়া থেকেও ছুটবে দ্রুতগামীর বুলেট (Vande Bharat Express Train) । আর সেই লক্ষ্যে বারাণসী-হাওড়া হাই স্পিড রেল করিডর তৈরির ভাবনা রেলের। একই সঙ্গে তৈরি হতে পারে চেন্নাই-মাইসোর রেল করিডরও। এই মর্মে প্রস্তাব জমা পড়তে চলেছে রেলমন্ত্রকে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

Vande Bharat Express Train

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রস্তাব পাশ হলে হাওড়া থেকেও দ্রুত গতির ট্রেন চালানো সম্ভব হবে। বলে রাখা প্রয়োজন, ভারতের মাটিতেই মেক ইন ইন্ডিয়া'য় বুলেট ট্রেন নির্মাণ করতে চায় মোদী সরকার। আর এর বড় দায়িত্ব দেওয়া হয়েছে বিইএমএলকে। ইতিমধ্যে এই স্পংস্থার সঙ্গে ৮৬৬.৮৭ কোটি টাকার চুক্তি হয়েছে রেলের।

সেই অনুযায়ী, আগামী দুবছরের মধ্যে ৮ কামরার ২টি হাইস্পিড 'বুলেট' ট্রেন তৈরি করবে বিইএমএল। আগামী কয়েক বছরের মধ্যেই মুম্বই থেকে আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন প্রকল্পের জন্য কাজ শেষ হবে। সেখানেই যাতে ভারতের দ্রুত গতির ট্রেন চালানো সম্ভব হয় সেজন্যেই এই ব্যবস্থা। অন্যদিকে যে ট্রেন করিডর তৈরি করা হচ্ছে সেখানে হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানো হবে।

সেক্ষেত্রে সর্বোচ্চ গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বেড়ে হবে ২৮০ কিলোমিটার হবে বলে ঠিক করা হয়েছে। আর এই বিষয়টিকে মাথায় রেখেই আইসিএফ ও বিএমএল যৌথ ভাবে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে কাজ চলছে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নয়া রেল নেটওয়ার্ক অনেক বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর হবে। বর্তমান রেল নেটওয়ার্কের মতো নয়।

শুধু বন্দে ভারত এক্সপ্রেসই নয়, আরও যাতে আধুনিক এবং দ্রুতগতির ট্রেন চালানো সম্ভব হয় সে কথা ভেবেই নয়া করিডরগুলি তৈরি করা হচ্ছে বলে খবর। ফলে রেল পরিষেবার মান আরও উন্নত হবে বলেই আশা। শুধু তাই নয়, করিডর হলে বাংলার রেলে বিপ্লব ঘটবে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+