Vande Bharat Sleeper Vs Rajdhani Express: রাজধানী নাকি বন্দে ভারত স্লিপার? কে এগিয়ে জানেন? চমকে যাবেন কিন্তু
Vande Bharat Sleeper Vs Rajdhani Express: বন্দে ভারত স্লিপারের সাফল্যের বন্দে ভারত স্লিপার আনছে নরেন্দ্র মোদী সরকার। আগামী মাস অর্থাৎ নভেম্বরের ১৫ তারিখ থেকেই এই ট্রেনের তেস্টিং শুরু হয়ে যাবে বলেই খবর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথমেই বাণিজ্যিক ভাবে বন্দে ভারত স্লিপার যাত্রা করবে।
দেশের মানুষ আরও একটি আরামদায়ক এবং প্রিমিয়াম ট্রেনে যাত্রার সুযোগ পাবেন। এমনকী বন্দে ভারত স্লিপারে এমন কিছু বিশেষত্ব আছে যা নাকি রাজধানী এক্সপ্রেসেও নেই (Vande Bharat Sleeper Vs Rajdhani Express) । এক নজরে জেনে নিন বন্দে ভারত স্লিপার ট্রেনের ১০ টি বৈশিষ্ট। যা আপনাকে অবাক করবেই।

Vande Bharat Sleeper Vs Rajdhani Express: রইল ১০ বৈশিষ্ট
- রেলমন্ত্রকের দাবি, বন্দে ভারত স্লিপার ট্রেন, রাজধানী ট্রেনেরও অধিক গতিতে ছুটবে। একই সঙ্গে যাত্রী সুরক্ষা এবং স্বাছন্দ্যের দিকে নজর রাখা হয়েছে। একাধিক অ্যাডভান্সড ফিচার দেওয়া হয়েছে এই ট্রেনে। এসি 3-টায়ার, এসি 2-টায়ার এবং এসি ফার্স্ট কোচ থাকবে নয়া বন্দে ভারত স্লিপার ট্রেনে।
- বন্দে ভারত স্লিপার ট্রেন ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে। দ্রুত গতি ধরার নিরিখে রাজধানী এক্সপ্রেসের চেয়ে এগিয়ে এই ট্রেন। এমনকি থামার ক্ষেত্রেও অনেক দ্রুত থামতে পারবে এই প্রিমিয়াম ট্রেন।
- বন্দে ভারত স্লিপারের বার্থ ফিচার, রাজধানী এক্সপ্রেসের থেকে অনেক ভালো। অতিরিক্ত গদি দেওয়া হয়েছে, যা অনেক বেশি আরাম দেবে। একটি বার্থ থেকে অন্য বার্থে যাওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে সিঁড়ি। ফলে অনেক বেশি নিরাপদ। পড়ে দুর্ঘটনা ঘটবে না।
- বন্দে ভারত স্লিপার Self-propelled Train সেট। দুই পাশে ড্রাইভার কেবিন। আর এটাই বন্দে ভারত স্লিপার ট্রেনকে রাজধানী এক্সপ্রেসের থেকে আরও আলাদা করে তুলেছে।
- বন্দে ভারত স্লিপার ট্রেনের চেয়ার কার কাউন্টারপার্টের মতো সম্পূর্ণভাবে সিল করা গ্যাংওয়ে থাকবে। এটি যাত্রীদের একটা ভালো পরিবেশ দেবে। শুধু তাই নয়, সম্পূর্ণ গট্রেন এয়ার-কন্ডিশনড। ফলে ট্রেন যাত্রা অনেক বেশি আরামদায়ক হবে।
- রাজধানী এক্সপ্রেসের তুলনায় বন্দে ভারত স্লিপার অনেক বেশি আধুনিক। ট্রেনের ইন্টিরিয়র অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়। এমনকি সুরক্ষিতও বটে
- বন্দে ভারত স্লিপারে অটোম্যাটিক দরজা দেওয়া হয়েছে। যা নিজে থেকেই খুলবে এবং বন্ধ হবে। একটি কোচ থেকে অন্য কোচে যাওয়ার ক্ষেত্রে বিশেষ দরজা দেওয়া হয়েছে।
- রাজধানী এক্সপ্রেসের থেকে বন্দে ভারতে স্লিপার ট্রেনে ঝটকা প্রায় নেই বললেই চলে। এমন ভাবে কাপলিং এবং ডিজাইন করা হয়েছে এই ট্রেন সেই কারণেই কোনও ধরনের ঝটকা ভিতরে অনুভুব করতে পারবেন না যাত্রীরা। ফলে যাত্রা হবে অনেক বেশি মসৃণ।
- সম্পূর্ণ টাচ ফ্রি বায়ো ভ্যাকিউম টয়লেট রয়েছে দেশের এই প্রিমিয়াম ট্রেনে। রাজধানী এক্সপ্রেসে এখনও এমন সুবিধা নেই। তবে বায়ো টয়লেটের ব্যবস্থা ধীরে ধীরে ট্রেনগুলিতে করা হচ্ছে।
- এছাড়াও আরও কিছু ক্ষেত্রে বন্দে ভারত স্লিপার ট্রেনের সঙ্গে রাজধানী এক্সপ্রেসের পার্থক্য আছে।












Click it and Unblock the Notifications