Vande Bharat Sleeper Train: সন্ধ্যা ৭ টায় ছাড়বে কাশ্মীর যাওয়ার বিশেষ বন্দে ভারত! ভাড়া ২৫০০ এরও কম
Vande Bharat Sleeper Train New Delhi-Srinagar: কাশ্মীর যাওয়া আরও সহজ হচ্ছে! একটা সময় দীর্ঘ কাটখড় পুড়িয়ে তবে দর্শন হতো ভূস্বর্গের। কিন্তু এবার বদলাতে চলেছে ছবিটা । সৌজন্যে ভারতীয় রেল। একেবারে শুয়ে শুয়ে সেমি বুলেটে চেপে পৌঁছে যাওয়া যাবে কাশ্মীর।
খুব শীঘ্রই নয়া দিল্লি এবং শ্রীনগরের মধ্যে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। মনে করা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেই নয়া এই ট্রেন (Vande Bharat Sleeper Train New Delhi-Srinagar) চালু হবে।

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। এতে এসি 3A, এসি 2A), এবং এসি ফার্স্ট ক্লাস অর্থাৎ 1A এর মতো আধুনিক সুবিধা পাবেন যাত্রীরা। শুধু তাই নয়, আরাম এবং সবাছন্দ্যের কত্যহা ভেবে ট্রেনে আধুনিক এবং অ্যাডভান্সড ফিচার দেওয়া হয়েছে।
- Vande Bharat Sleeper Train New Delhi-Srinagar: কখন ছাড়বে এই ট্রেন?
Vande Bharat Sleeper Train New Delhi-Srinagar: এই ট্রেনটি রাজধানী নয়া দিল্লি থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ছেড়ে দেবে। এরপর সকাল ৮টার সময় শ্রীনগর পৌঁছে দেবে। ১৩ ঘণ্টারও কম সময়ে ৮০০ কিমি পথ অতিক্রম করবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন। যা যুগান্তকারী বলছেন রেল আধিকারিকরা।
- Vande Bharat Sleeper Train New Delhi-Srinagar: কোন শহর থেকে ছুটবে ট্রেন?
এখনও পরজং রেল সূত্রে যা খবর, নয়াদিল্লি-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনটি আম্বালা, লুধিয়ানা, জম্মু তাওয়াই এবং কাটরার মতো প্রধান স্টেশনগুলি হয়েই ছুটবে। তবে বেশিক্ষণ স্টপেজ হবে না। মাত্র দু মিনিট সবথেকে বেশি এক একটি স্টপেজ হতে পারে। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
- Vande Bharat Sleeper Train New Delhi-Srinagar: কত টাকা ভাড়া হতে পারে
জম্মু-কাশ্মীরের পর্যটনে বিপ্লব আনতে চায় মোদী সরকার। বিদেশি পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে সেখানে যেতে পারে সে কথ্যা মাথাত রেখেই Vande Bharat Sleeper Train New Delhi-Srinagar ট্রেনের ভাড়া হতে পারে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,
- AC 3 টায়ার (3A): প্রায় 2,000 টাকা
- AC 2 টায়ার (2A): প্রায় 2,500 টাকা
- এসি ফার্স্ট ক্লাস (1A): প্রায় 3,000 টাকা
খুব শীঘ্রই এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেবে।












Click it and Unblock the Notifications