আরও ২ ঘণ্টা কমবে সময়, জানেন কত দ্রুত দিল্লি থেকে হাওড়া পৌঁছে দেবে বন্দে ভারত স্লিপার
Vand Bharat Sleeper Train: খুব শীঘ্রই আরও একটি বন্দে ভারত পেতে চলেছে বাংলা! তবে এবার দেশের প্রথম স্লিপার ভেরিয়েন্ট ছুটবে হাওড়া থেকে। ইতিমধ্যেই পরিকাঠামো উন্নতির কাজ করছে ভারতীয় রেল। সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাওড়া থেকে নয়া দিল্লি পর্যন্ত ছু|টবে এই ট্রেন। আর সেই লক্ষ্যেই দ্রুত পরিকাঠামো উন্নতির কাজ করছে পূর্বরেল।
লাইনের দু'পাশে দেওয়া হচ্ছে বিশেষ কাঁটাতার দুর্ঘটনা এড়াতেই এহেন পদক্ষেপ রেলের। জানা গিয়েছে, এই রুটে প্রতি ঘণ্টায় ১৬০ কিমি ঘণ্টায় ছুটবে এই ট্রেন। দেশের নয়া বন্দে ভারত স্লিলার (Vand Bharat Sleeper Train) BEML ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি দেশের প্রযুক্তিকে ব্যবহার করেই তৈরি করেছে। ইতিমধ্যে কয়েক দফায় আধুনিক এই ট্রেন ট্রায়ান রান হয়েছে।

আর তা সফল। আর এরপরেই গত কয়েকদিন ধরেই জল্পনা রয়েছে যে নয়া এই ট্রেন কোন রুটে চালাবে রেল। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার হাওড়া এবং নয়া দিল্লির মধ্যে চালানো হবে। দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস এই রুটেই প্রথম চালানো হয়।
Vand Bharat Sleeper Train: রাজধানীর থেকেও কম সময়
এবার সে পথে ছুটবে দেশি বুলেটের স্লিপার ভার্সন। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নয়াদিল্লি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন ১৫ ঘন্টারও কম সময়ে ১৪৪৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। টপ স্পিড হবে 160 kmph। এই রুটে এটিই হবে সবথেকে তেজ গতির ট্রেন। ফলে রাজধানী থেকে অনেক কম সময়েই হাওড়ায় পৌঁছে দেবে ট্রেনটি। রাজধানীতে দিল্লি থেকে হাওড়া আসতে প্রায় ১৭ ঘন্টা ৫ মিনিত সময় লেগে যায়। কিন্তু নয়া বন্দে ভারত স্লিপার ভার্সন ২ ঘণ্টা কম সময় হাওড়া পৌঁছে দেবে।
Vand Bharat Sleeper Train: একাধিক স্টপেজ
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নয়া দিল্লি এবং হাওড়া বন্দে ভারত স্লিপার আপ এবং ডাউন লাইনে একাধিক স্টপেজ দেবে। যার মধ্যে আছে প্রয়াগরাজ জংশন, ডিডি উপাধ্যায় জংশন, গয়া জংশন, ধানবাদ জংশন এবং আসানসোল জংশন। ফলে এই স্টেশন থেকে যাত্রীরা নামতে এবং উঠতে পারবে।
Vand Bharat Sleeper Train: টাইমিং
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বন্দে ভারত স্লিপার ট্রেনটি নয়াদিল্লি (NDLS) থেকে সন্ধ্যা ৫ টার সময় ছাড়তে পারে। আর তা সকাল ৮ টার সময় হাওড়া জংশনে পৌঁছে দেবে। একই ভাবে হাওড়া থেকে সন্ধ্যা ৫টায় ছাড়বে এবং পরের দিন সকাল ৮:০০টায় নয়াদিল্লি পৌঁছে দেবে। স্লিপার ভার্সনে ১১ কোচ হবে AC 3 |টিয়ার, চারটি কোচ AC 2 এবং একটি কোচ হবে ফার্স্ট AC।
মোট ১৬ কোচ নিয়ে ছুটবে দেশের সবথেকে আধুনিক এই ট্রেন। যদিও এই বিষয়ে রেলের তরফে সরকারি ভাবে কোনও তথ্য দেওয়া হয়নি। খুব শীঘ্রই এই সংক্রান্ত তথ্য জারি করা হতে পারে।












Click it and Unblock the Notifications